Breaking News
Home / TRENDING / নির্দল প্রার্থীর বাড়িতে তৃণমূলের হামলা

নির্দল প্রার্থীর বাড়িতে তৃণমূলের হামলা

নিজস্ব সংবাদদাতা, রামপুরহাট, :
নির্দল প্রার্থী ও তাঁর সমর্থকদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভাঙচুর করা হয়েছে বাড়ির আসবাবও। পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছে মোটরবাইক। পুলিশ উল্টে অভিযুক্তদেরই গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে বলে অভিযোগ।
ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের রাধানগর ও পূর্ব ছোটো তুড়িগ্রামে। জানা গিয়েছে, দাসপলসা পঞ্চায়েতে ছয়জন তৃণমূল সমর্থক নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছে। এনিয়ে বেশ কিছু দিন থেকে গ্রামে উত্তেজনা ছিলই। শনিবার রাতে মদ খাওয়াকে কেন্দ্র করে প্রথমে রাধানগর গ্রামে মারামারি শুরু হয়। গ্রামের নির্দল প্রার্থী সেলিনা বিবি ও তাঁর সমর্থকদের বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এরপরেই ৩ নম্বর সংসদের পূর্ব ছোটো তুড়িগ্রামের নির্দল প্রার্থী শিক্ষক বিলাল শেখের বাড়িতে আক্রমণ করার অভিযোগ ওঠে শাসক দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশ তৃণমূলের অভিযোগ পেয়ে রাতেই বিলাল শেখ, সেলিনা বিবির স্বামী ফাইজুল শেখ সহ আরও দুই নির্দলের সমর্থকদের গ্রেফতার করে । প্রতিবাদে রবিবার সকাল থেকে ময়ূরেশ্বর থানায় বিক্ষোভ দেখায় নির্দলের সমর্থকেরা। রাধানগর গ্রামের বাসিন্দা মহামুদ্দিন শেখ বলেন, “আমরা সবাই তৃণমূল করি। কিন্তু এবার তৃণমূল নেতৃত্ব যাদের প্রার্থী করেছে তাঁরা সকলেই দুর্নীতিগ্রস্থ। তারই প্রতিবাদে আমরা তৃণমূল সমর্থিত নির্দল হিসাবে দাঁড়িয়েছি। ভোটে দাঁড়ানোর পর দিন থেকেই আমাদের মনোনয়ন তুলে নেওয়ার জন্য চাপ দিতে শুরু করে। কিন্তু ওদের হুমকিতে মাথানত না করায় শেষ পর্যন্ত এই আক্রমণ করল। আর পুলিশ ওদের কথা মত কাজ করছে। আমাদের এক মহিলাকে ওরা বিবস্ত্র করে মারধর করেছে। তিনটি মোটরবাইক এবং একটি যন্ত্রচালিত ভ্যান ভেঙে পুকুরে ফেলে দিয়েছে”। তৃণমূলের দাসপলসা অঞ্চল সভাপতি জুল্লুর রহমান বলেন, “ওরা কেউ তৃণমূল নয়। সবাই সিপিএমের লোক। ওরাই আমাদের লোকেদের উপর আক্রমণ চালিয়েছে”।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *