শিবরাম পাল, জামুড়িয়াঃ
বিয়ের দুদিন পরেই রেল লাইনের ধারে এক যুবকের ক্ষত-বিক্ষত দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল জামুড়িয়ায়। ঘটনাটি ঘটছে জামুড়িয়া থানার নণ্ডি ও শেখপুরের মাঝামাঝি রেল লাইনের ধারে। মৃত যুবকের নাম অরুণ গুপ্তা ওরফে লালু ( ২৪)। দেহটি অণ্ডাল জিআরপি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ সুত্রে জানা গেছে, মৃত যুবকের বাড়ি জামুড়িয়া থানার ২ নং ওয়ার্ডের শান্তি নগর এলাকায়।গত ২১ এপ্রিল অরুণের বিয়ে হয়েছিল। রবিবার রাত পর্যন্ত অরুণ স্বাভাবিক ছিল কিন্তু আজ সকালে খবর আসে বাড়ি থেকে প্রায় দু’কিলোমিটার দূরে রেল লাইনের ধারে তাঁর ক্ষতবিক্ষত দেহ পড়ে আছে। পরিবারের সদ্যসদের দাবি, তাঁকে হত্যা করে রেল লাইনের ধারে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনায় পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। রেল পুলিশ জানায় ট্রেন থেকে পড়েই যুবকের মৃত্যু হয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news