Breaking News
Home / TRENDING / কিডনি পাচার চক্রের হদিশ

কিডনি পাচার চক্রের হদিশ

প্রসেনজিত ধর : 

উত্তর ২৪ পরগনার নৈহাটি থানার পুলিশের হাতে গ্রেফতার আন্তঃরাজ্য কিডনি পাচার চক্রের সাত সদস্য । গোপন সূত্রে খবর পেয়ে নৈহাটির মিত্র পাড়ায় বিশ্বজিৎ পালের ভাড়া বাড়ি থেকে ওই ৭ জনকে গ্রেফতার করে নৈহাটি থানার পুলিশ। ওই বাড়ি ভাড়া নিয়েই অবৈধ কিডনি পাচার চক্রের জাল বিস্তার করেছিল দুষ্কৃতীরা । পুলিশ সূত্রের খবর, এই পাচার চক্রে জড়িত নৈহাটি পুরসভার জল বিভাগের কর্মী সরফরাজ আহমেদ । এই সরফরাজই পাচার চক্রকে মিত্র পাড়ায় বিশ্বজিৎ পালের বাড়িতে ভাড়া থাকার ব্যবস্থা করে দিয়েছিল । গোপন সূত্রে খবর পেয়ে নৈহাটি থানার পুলিশ বিশ্বজিৎ পালের বাড়িতে হানা দিয়ে বাড়ির মালিক বিশ্বজিৎ, সরফরাজ আহমেদ , মহম্মদ ইকবাল, অসমের বাসিন্দা ভারতী ছেত্রী সহ মোট সাত জনকে গ্রেফতার করেছে । ধৃতদের জেরা করে নৈহাটি থানার পুলিশ জানতে পেরেছে এই চক্রের মূল পাণ্ডার নাম মহম্মদ আখতার । যদিও মহম্মদ আখতারকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ । ধৃতদের মধ্যে ভারতী এবং ইকবাল নিজেদের একটি করে কিডনি বিক্রিও করেছে বলে পুলিশি জেরায় স্বীকার করেছে । ধৃতদের প্রত্যেককে সোমবার সকালে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করায় পুলিশ । সোমবার দুপুরের পর ধৃতদের বারাকপুর আদালতে পাঠানো হবে বলে জানা গেছে । ধৃতদের জেরা করে মূল চক্রের পাণ্ডা মহম্মদ আখতারের খোঁজ করছে পুলিশ ।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *