নীল বণিক :
সোমবার মনোনয়নকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলায় অশান্তি শুরু হয়েছে। দফায় দফায় সংঘর্ষের খবর আসছে বিভিন্ন জায়গা থেকে । গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বিজেপি প্রার্থীর
বীরভূমে মনোনয়ন জমা করতে গিয়ে শাসকের হাতে আক্রান্ত বিজেপি সমর্থক। ঘটনায় গুলি বিদ্ধ হয়ে নিহত বিজেপি প্রার্থী শেখ দিলদার। পেটে গুলি লেগেছে তাঁর। গুলিবিদ্ধ হয়ে আহত আরও এক বিজেপি কর্মী শ্যামসুন্দর গড়াই। ডায়মন্ডহারবার ১ ব্লক লাইন থেকে সকাল ৬.৩০টায় বিজেপি প্রার্থীদের বের করে দেয় টিএমসি- র সশস্ত্র বাহিনী। নোদাখালী থানার আইসি প্রবীর দাসের বাড়ি পুলিশ পাঠায়, তারপর ফোন করে বলে মনোনয়ন জমা দিতে এলে গ্রেফতার করা হবে। বজবজ ১ও২ ব্লক টিএমসি র সশস্ত্র বাহিনী ঘিরে রেখেছে। সোমবার ভোরে নোদাখালী পার্টি অফিস ভাঙচুর করেছে তৃণমূল। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লক অফিস অবরুদ্ধ। বামফ্রন্টের প্রার্থীরা কেউ প্রবেশ করতে পারেনি। ময়নাগুডি ব্লকের বিভিন্ন রাস্তায় সশস্ত্র তৃণমূলের বাহিনী। আটকে বাম প্রার্থীরা । হুগলিতে আরামবাগ, খানাকুল,গোঘাট,মগরা, জাঙ্গিপাড়া, চণ্ডীতলায় ব্লক অফিস অবরুদ্ধ করে তৃণমূল কর্মীরা। ঘটনায় বামফ্রন্টের প্রার্থী ও প্রস্তাবকেরা আক্রান্ত হন। গোঘাটে জেলা পরিষদের মহিলা প্রার্থী আরামবাগ এস ডি ও অফিসে মনোনয়ন জমা দিতে গেলে ঠিক আগের দিনের কায়দায় শাড়ি টেনে চুলের মুঠি ধরে মারতে মারতে বার করে দেয় তৃণমূল সমর্থকেরা। দাইহাটেও সোমবার সকাল থেকেই চলছে সিপিএম অফিসে ভাঙচুর, বামপন্থী নেতা কর্মীদের উপর আক্রমণ এবং মনোনয়ন পত্র জমা দিতে বাধা। বজবজ ১ও ২, বিষ্ণুপুর ১ও২, ফলতা, ডায়মন্ডরবার ১ও২ বিডিও অফিসও সোমবার সকাল থেকেই টিএমসির সশস্ত্র বাহিনীর দখলে। বিষ্ণুপুর১ ব্লকের ভান্ডারিয়া জিপি র মহিলা প্রধান সাজিদা বিবির শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ। বজবজ২ ব্লকে ব্যাপক বোমাবাজি চলছে। আলিপুর এসডিও অফিস তৃণমূলের সশস্ত্র বাহিনী দখলে। ফলতায় হরিণডাঙ্গা পার্টি দফতর থেকে প্রার্থীদের মেরে বের করে দিল পিস্তলধারী টিএমসির বাইকবাহিনী। এই প্রত্যেকটি জায়গাতেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news