নীল বণিক
আসন্ন পঞ্চায়েত ভোটে গণনা কেন্দ্রে ভোট লুঠ আটকাতে বিজেপির তুরুপের তাস মুকুল রায়। চাণক্যের কৌশলেই এবারের ভোটে তৃণমূল ক্যাডারদের আটকাতে চাইছে দল। জানা গিয়েছে, কেন্দ্রীয় নেতৃত্বের তরফে মুকুলকেই এই দায়িত্ব দেওয়া হয়েছে । সেইমতো পরিকল্পনাও শুরু করে দিয়েছেন তিনি। গণনার দিন কেন্দ্রে বিরোধী দলের এজেন্টকে ঢুকতে না দিলে বা বিরোধী দলের এজেন্টদের ওপর চাপ তৈরি করলে কী কী কোর্স অফ অ্যাক্শন হবে তার কৌশল তৈরি করতে ব্যস্ত মুকুল । সময় এলে অনুগামীদের সঙ্গে সেই লিস্ট আলোচনা করবেন তিনি। দলের কর্মীদের আস্থা, মুকুলের পরামর্শে চললে এবার ভোট লুঠ করতে পারবে না তৃণমূল ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news