Breaking News
Home / TRENDING / মনোনয়নে মৃত্যু, সিউড়িতে নিহত ১

মনোনয়নে মৃত্যু, সিউড়িতে নিহত ১

নিজস্ব সংবাদদাতা :

মনোনয়নের বর্ধিত দিনে গুলিতে প্রাণ হারাল একজন। বীরভূমের সিউড়ির ঘটনা।
কলকাতা হাইকোর্টের নির্দেশের ফলে, সোমবার মনোনয়ন জমা নেওয়া শুরু হতেই,ফের শাসক দল সন্ত্রাস সৃষ্টি করে মনোনয়নে বাধা দিচ্ছে এমটাই অভিযোগ বিরোধীদের। সিপিএমের শমীক লাহিড়ির অভিযোগ,ডায়মন্ডহারবার ১ ব্লক লাইন থেকে সকালেই তাঁদের প্রার্থীদের বের করে দিয়েছে তৃণমূলের সশস্ত্র বাহিনী। নোদাখালী থানার আইসি প্রবীর দাসের বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছেন শমীকবাবু। তিনি প্রার্থীদেরই বিনা অপরাধে গ্রেফতার করছেন। শমীকবাবুর আরও অভিযোগ,বজবজ ১ও২ ব্লক তৃণমূলের দুষ্কৃতীরা ঘিরে রেখেছে। ভোরে নোদাখালী পার্টি অফিসও ভাঙচুর করেছে।
বজবজ ১ও ২, বিষ্ণুপুর ১ও২, ফলতা, ডায়মন্ডরবার ১ও২ বিডিও অফিস টিএমসি সশস্ত্র বাহিনীর দখলে। বিষ্ণুপুর১ ব্লকের ভান্ডারিয়া জেলা পরিষদের মহিলা প্রধান সাজিদা বিবির শ্লীলতাহানি মারধর করেছে তৃণমূল দুষ্কৃতীরা। বজবজ২ ব্লকে ব্যাপক বোমাবাজি চলছে। আলিপুর এসডিও অফিস সশস্ত্র বাহিনী দখল নিল।
কমিশনের নির্দেশ ছিল ‘নিরাপত্তা’ কিন্তু সোমবার সকাল থেকেই চলছে সিপিএম অফিসে ভাঙচুর, বামপন্থী নেতা কর্মীদের উপর আক্রমণ এবং মনোনয়ন পত্র জমা দিতে বাধা।
জলপাইগুড়ি সদর বিডিও অফিস দখল করে রেখেছে কৃষ্ণ দাস, নিতাই করের নেতৃত্বে তৃণমূলের গুন্ডা বাহিনী । কেউ ভেতরে প্রবেশ করতে পারছে না । পুলিশ কে ভেতরে আটকে রেখে বাইরে তৃণমূল সবাইকে মনোনয়ন দিতে বাধা দিচ্ছে। প্রশাসন নীরব

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *