Breaking News
Home / TRENDING / দুর্গাপুর এসডিও অফিসে সাংবাদিকদের ফেলে মার

দুর্গাপুর এসডিও অফিসে সাংবাদিকদের ফেলে মার

দুর্গাপুর ২৩ এপ্রিল :

দুর্গাপুরে মহকুমাশাসকের দপ্তরে সোমবার মনোনয়নের খবর করতে গিয়ে বহিরাগতদের হাতে গুরুতর আক্রান্ত হয় বেসরকারি বৈদ্যুতিন চ্যানেলের সাংবাদিক ও সংবাদপত্রের সাংবাদিকরা।ঘটনায় প্রায় ১০ জন সাংবাদিক গুরুতর আহত হন। ঘটনাকে কেন্দ্র করে মহকুমাশাসক দফতর ও দুর্গাপুরের আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।আহত সাংবাদিক বিকাশ সেন ও সঞ্জয় দে গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি।এদিন সকাল ১১টা নাগাদ বিকাশবাবু যখন আদালত চত্বরে মনোনয়ন সংক্রান্ত খবর সংগ্রহ করতে যান সেই সময় আচমকা কয়েকজন বহিরাগত যুবক মুখে গামছাবাঁধা অবস্থায় তাঁর ওপর চড়াও হয়। মহকুমাশাসকের দফতরের সামনে তাঁকে সিঁড়িতে ফেলে বেধড়ক মারধর শুরু করে। ঘটনাটি দেখে আশেপাশে থাকা কয়েকজন সাংবাদিক ছুটে তাঁকে বাঁচাতে আসেন। তাদেরকেও বেধড়ক মারধর করে ওই বহিরাগতরা।ঘটনায় আহত হন প্রায় ১০ জন সাংবাদিক ও চিত্র সাংবাদিক। এরপরেই বহিরাগতরা চম্পট দেয়।অভিযোগ, পুলিশের সামনে দুষ্কৃতীরা ১৪৪ ধারা থাকাকালিনই হামলা চালায়।
এদিকে আজ থেকে মনোনয়ন পর্ব শুরু হওয়ার কারণে আদালত চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। কিন্তু যখন সাংবাদিক হেনস্থার ঘটনা ঘটছে সেই সময় নীরব দর্শকের ভূমিকায় থাকতে দেখা যায় পুলিশকে।সকাল থেকে এই চত্বর শাসক দলের প্রায় ২ হাজার নেতা ও কর্মীদের দখলে।মহিলা কর্মীরা সক্রিয় ছিল বলে অভিযোগ।
এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো নিন্দার ঝড় উঠেছে সাংবাদিক মহলে, সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন?

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *