Breaking News
Home / TRENDING / রাজ্যে ৩৫৬ ধারা জারির দাবি জানাবে বিজেপি: দিলীপ

রাজ্যে ৩৫৬ ধারা জারির দাবি জানাবে বিজেপি: দিলীপ

নীল বণিক:

হাইকোর্টের নির্দেশকে অমান্য করে অতিরিক্ত মনোনয়নের দিনও গোটা রাজ্য জুড়ে ঘটছে সন্ত্রাস। ইতিমধ্যে বীরভূমের সিউড়িতে একজনের প্রাণহানি ঘটেছে। রাজ্যে ৩৫৬ ধারা জারি করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাজ্যের বর্তমান অবস্থা নিয়ে রাজ্য বিজেপি কেন্দ্রকে জানিয়েছে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানান, রাজ্যে গণতন্ত্র আক্রান্ত। বিজেপি কর্মীদের গুলি করে হত্যা করছে শাসক দলের ক্যাডাররা। এমনকি শাসক দলের হাতে আক্রান্ত হচ্ছেন বিরোধী দলের বিধায়করাও। তৃণমূলের গুণ্ডাদের হাত থেকে রাজ্যকে বাঁচাতে ৩৫৬ ধারা জারি করার দাবি জানাবে রাজ্য বিজেপি। তবে সবার আগে সোমবারের ঘটনা নিয়ে রাজ্য বিজেপি আদালতের দারস্থ হবে বলে জানান দিলীপ ঘোষ। অন্যদিকে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, হামলার ভিডিও ফুটেজ নিয়ে রাজ্য বিজেপি ফের হাইকোর্টের দারস্থ হবে। রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্যের প্রশাসন আদালতের কোন নির্দেশ মানেননি বলে অভিযোগ করেন বিজেপির প্রাক্তন বিধায়ক। তিনি জানান মনোনয়ন জমা দেওয়ার সময় পুলিশ নিরপেক্ষ ছিল না। থাকলে বীরভূম সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীরা আক্রান্ত হতেন না বলেও জানান শমীক ভট্টাচার্য।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *