নীল বণিক :
কমিশনের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। প্রদীপবাবুর অভিযোগ,তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছে রাজ্য নির্বাচন কমিশন।
সোমবার দুপুর ১২টা নাগাদ রাজ্য নির্বাচন কমিশনে আসেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। প্রথমে রাজ্য নির্বাচন কমিশন থেকে রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্যের সাথে কথা বলতে রাজি হয়। প্রদীপ ভটাচার্যের অভিযোগ হঠাৎ একটি ফোন আসতেই কমিশন ডিগবাজি খায়। তিনি অভিযোগ করেন, রাজ্য নির্বাচন কমিশনার দেখা তো করলেন না, উল্টে আমার লিখিত অভিযোগও নিতে অস্বীকার করেন দফতের কর্মীরা। আমি একজন রাজ্যসভার সাংসদ। আমার অভিযোগ না নিয়ে কমিশন আইন বহির্ভূত কাজ করেছে বলে জানান তিনি। বাধ্য হয়েই ফের মেল করে অভিযোগ জানিয়েছি। তাঁর অভিযোগ,কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও মনোনয়ন জমা দিতে পারছে না কংগ্রেস প্রার্থীরা। বিশেষ করে কাটোয়া, ডায়মন্ডহারবারে কংগ্রেস কর্মীদের মনোনয়নে ফের বাধা দিচ্ছে রাজ্যের শাসক দল।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news