Breaking News
Home / TRENDING (page 68)

TRENDING

Get all news related to trending, trending news, photos trending, trending photos, viral photos, viral videos, viral pictures, trends on Facebook. trending on facebook, facebook trending news, videos on facebook, video news, trending news

ফিরহাদ নন, পশ্চিমবঙ্গে প্রথম পরীক্ষামূলক ভ্যাকসিন নিয়েছেন সংঘের সদস্য চিরঞ্জিত

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। ফিরহাদ হাকিম নন, কলকাতায় করোনা ভাইরাসের প্রথম পরীক্ষামূলক ভ্যাকসিন নিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) এক স্বয়ংসেবক। এমনটাই দাবি করলেন বিজেপি (BJP) নেতা রন্তিদেব সেনগুপ্ত (Rantideb Sengupta)। শুক্রবার সকালে নিজের ফেসবুকের দেওয়ালে তিনি লেখেন, “খুব সূক্ষ্ম রাজনৈতিক কৌশল করে প্রচার করা হচ্ছে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এ রাজ্যে …

আরও পড়ুন »

আজ বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে পারেন শুভেন্দু অধিকারী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছেই। শুক্রবার তৃণমূল সদস্য পদ ও বিধায়ক পদ ছাড়তে পারেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ঘনিষ্ঠ মহলে এমন ইঙ্গিত দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। শুভেন্দু অধিকারী তৃণমূল (TMC) ছাড়বেন ধরে নিয়েই বিধানসভা ভোটের ঘুঁটি সাজানো শুরু করেছে ঘাসফুল শিবির। তবে তৃণমূল শীর্ষ নেতৃত্ব চাইছে সবার আগে …

আরও পড়ুন »

ফের দাদার অনুগামীদের পোস্টার-ব্যানার দক্ষিণ কলকাতায় : অস্বস্তিতে তৃণমূল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। তৃণমূল (TMC) শীর্ষ নেতৃত্বের উৎকণ্ঠা বাড়িয়েছে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা ফের একবার ‘দাদার অনুগামী’দের পোস্টার-ব্যানার- ফ্লেক্সে ছয়লাপ হল। বৃহস্পতিবার সকালে যাদবপুর, গড়িয়াহাট, গোলপার্ক, রাসবিহারী মোড়, রাসবিহারী অ্যাভিনিউ ও মেঘনাদ সাহা সরণিতে নজরে পড়েছে ‘আমরা দাদার অনুগামী’ লেখা পোস্টার, ব্যানার ও ফ্লেক্সে। সেই সমস্ত পোস্টারে প্রাক্তন মন্ত্রী শুভেন্দু …

আরও পড়ুন »

বিদায়ের শেষ বাণী ! ‘প্রণাম নেবেন দিদি’, মমতাকে শুভেন্দু

অমিত রায়। “প্রণাম নেবেন দিদি !” তৃণমূল নেতৃত্বের সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠকের শেষের দিকে সৌগত রায় ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। মোবাইল ফোনে তৃণমূল (TMC) যুবনেতা অভিষেক বন্দোপাধ্যায়, পরামর্শদাতা প্রশান্ত কিশোর, লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পর মুখ্যমন্ত্রী কিছুক্ষণ কথা বলেন নন্দীগ্রাম বিধায়কের সঙ্গে। সূত্রের খবর, …

আরও পড়ুন »

দলবদলের আগে বিধায়ক পদ ছাড়তে চান শুভেন্দু

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। দলবদলের আগেই বিধায়ক পদ ছেড়ে দিতে চান প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এমনটাই সূত্রের খবর। ইতিমধ্যে তিনি রাজ্যের পরিবহন, সেচ ও পরিবেশ দপ্তরের মন্ত্রীর দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন। ছেড়েছেন হলদিয়া উন্নয়ন পর্ষদ ও এইচআরবিসি-র চেয়ারম্যান পদ। কিন্তু এখনও নন্দীগ্রামের বিধায়ক পদে রয়ে গিয়েছেন তিনি। রাজনৈতিক মহলে …

আরও পড়ুন »

তৃণমূল কংগ্রেস বলে এখন আর কিছু নেই, কটাক্ষ মুকুল রায়ের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। “তৃণমূল কংগ্রেস বলে এখন আর কিছু নেই। যে যাঁর নিজের মতো হাঁটো।” শুভেন্দু অধিকারীকে নিয়ে তৈরি হওয়া পরিস্থিতি প্রসঙ্গে কটাক্ষের সুরে এমনটাই বললেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় (Mukul Roy)। মঙ্গলবার রাতে উত্তর কলকাতায় তৃণমূল নেতৃত্বের সঙ্গে আলোচনার পর রাজনৈতিক মহল ধরে নিয়েছিল শুভেন্দু অধিকারী …

আরও পড়ুন »

বৈঠক নিয়ে অপপ্রচারের জেরে তৃণমূলের ওপর ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী : ছাড়তে চান বিধায়ক পদ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। বৈঠক নিয়ে অপপ্রচারের জের ! তৃণমূল (TMC) নেতৃত্বের ওপর ক্ষুব্ধ হয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে পারেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সূত্রের খবর, মঙ্গলবার রাতে উত্তর কলকাতার এক গোপন ডেরায় উত্তর কলকাতায় তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়, তৃণমূল যুবনেতা অভিষেক বন্দোপাধ্যায় …

আরও পড়ুন »

তৃণমূলে তিনি অপরিহার্য ! দলকে বোঝালেন শুভেন্দু

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। তৃণমূলে তিনি অপরিহার্য ! তাই তাঁকে ধরে রাখতে শেষমেশ বৈঠকে বসতেই হল ‘যুবরাজ’ অভিষেক বন্দোপাধ্যায় ও পরামর্শদাতা প্রশান্ত কিশোরকে। তিনি শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার সন্ধ্যায় উত্তর কলকাতায় তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ের উপস্থিতিতে প্রায় দু’ঘন্টা বৈঠক শেষে তৃণমূল সাংসদ সৌগত …

আরও পড়ুন »

“যতক্ষন আমার মুখ থেকে কিছু না শুনছেন কিছুই বিশ্বাস করবেন না” অনুগামীদের বার্তা শুভেন্দুর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। “যতক্ষন আমার মুখ থেকে কিছু না শুনছেন কিছুই বিশ্বাস করবেন না।” অনুগামীদের উদ্দেশ্যে এমনটাই বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সন্ধ্যায় উত্তর কলকাতার একটি বাড়িতে শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের পরামর্শদাতা প্রশান্ত কিশোর, দমদমের তৃণমূল (TMC) সাংসদ সৌগত রায় ও তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই উচ্চ পর্যায়ের …

আরও পড়ুন »

হঠাৎ শুভেন্দু-অভিষেক বৈঠক ! সমস্যা মিটেছে দাবি তৃণমূলের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। উত্তর কলকাতায় বৈঠক হল শুভেন্দু অধিকারী ও অভিষেক বন্দোপাধ্যায়ের (Abhishek Banerjee)। মঙ্গলবার রাতে উত্তর কলকাতায় তৃণমূলের পরামর্শদাতা প্রশান্ত কিশোর, দমদমের তৃণমূল (TMC) সাংসদ সৌগত রায় ও তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই উচ্চ পর্যায়ের বৈঠক হয়। এদিন সন্ধ্যায় কলকাতায় আসেন প্রাক্তন পরিবহণমন্ত্রী। আগে থেকেই বৈঠকের সময় …

আরও পড়ুন »

মেদিনীপুর জেলা পরিষদ থেকে শুভেন্দু ঘনিষ্ঠ নেতার ইস্তফা, শোরগোল তৃণমূলে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের মেন্টর পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন তৃণমূলের (TMC) জেলা সভাপতি তথা প্রাক্তন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান প্রণব বসু। মেদিনীপুর পুরসভার প্রশাসক বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে কয়েকদিন আগেই। তার বিরুদ্ধে তিনি আদালতেও গিয়েছেন। এবার নিজের থেকেই জেলা পরিষদের মেন্টর পদ থেকে ইস্তফা দিলেন তিনি। …

আরও পড়ুন »

শুভেন্দুর অনুষ্ঠানে যাওয়ায় অনুগামীর বাড়িতে হামলা সবংয়ে, অভিযুক্ত তৃণমূল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অনুষ্ঠানে যোগ দেওয়ায় তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতেই হামলা চালাল তৃণমূল কংগ্রেসের (TMC) অন্য একটি গোষ্ঠী। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের কোলোন্দা গ্রামে। রবিবার সবংয়ের এক অনুষ্ঠানে যোগ দিতে সবং এসেছিলেন নন্দীগ্রাম বিধায়ক। কোনও রাজনৈতিক বক্তৃতা না করলেও, শুভেন্দু অধিকারীর আগমনের খবরেই সরগরম ছিল …

আরও পড়ুন »

পুলিশি জুলুম ও তৃণমূলের আক্রমণ থেকে বাঁচতে জেলায় জেলায় বৈঠকে ‘দাদার অনুগামীরা’

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। এবার জেলায় জেলায় নিজেদের মধ্যে সমন্বয়মূলক বৈঠকে বসতে চলেছে ‘দাদার অনুগামীরা’। বেশ কিছুদিন আগেই শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নামে পোস্টার পড়তে শুরু করেছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে। পোস্টারে লেখা হচ্ছিল আমরা দাদার অনুগামী। বিষয়টিকে প্রথম ততটা গুরুত্ব দেওয়া না হলেও মেদিনীপুরের দাপুটে নেতার মন্ত্রিত্ব ত্যাগে নড়েচড়ে বসেছে শাসকদল। …

আরও পড়ুন »

দেশের করোনা পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। দেশের করোনা ভাইরাসের (Coronavirus) পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আগামী ৪ ডিসেম্বর শুক্রবার এই বৈঠকটি ডাকা হয়েছে। লোকসভা ও রাজ্যসভার সব দলের নেতা-নেত্রীদের বৈঠকে ডাকা হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। বৈঠকে সরকার পক্ষের নেতা হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে সরকারের পক্ষে …

আরও পড়ুন »

দিদির দলে বাড়ছে দাদা, শুভেন্দুর পর ‘বিদ্রোহ’ এবার মমতার ঘরে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। এবার বিক্ষোভের ছাই চাপা আগুন কী কালীঘাটের বন্দ্যোপাধ্যায় পরিবারে ? শুভেন্দু অধিকারীর অনুগামীরা গত কয়েক মাস ধরে রাজ্য জুড়ে ‘আমরা দাদার অনুগামী’ নামে পোস্টার, ব্যানার ও হোডিং দিয়ে তৃণমূল (TMC) নেতৃত্বের অস্বস্তি বাড়িয়েছিল। কিন্তু, এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে একটি ‘ডিজিটাল পোস্টার’ …

আরও পড়ুন »

“সাত কোটির বাড়িতে থাকেন খোকাবাবু” অভিষেককে আক্রমণ দিলীপ ঘোষের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। “সাত কোটির বাড়িতে থাকেন খোকাবাবু। আমি অন্যের বাড়িতে থাকি।” সোমবার সকালে এভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। রবিবার ডায়মন্ড হারবারের জনসভায় বিজেপির (BJP) বিরুদ্ধে সুর সপ্তমে চড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, অমিত শাহদের নাম করে তাঁদের কাউকে ‘গুন্ডা’, কাউকে ‘বহিরাগত’ …

আরও পড়ুন »