Breaking News
Home / TRENDING / ফিরহাদ নন, পশ্চিমবঙ্গে প্রথম পরীক্ষামূলক ভ্যাকসিন নিয়েছেন সংঘের সদস্য চিরঞ্জিত

ফিরহাদ নন, পশ্চিমবঙ্গে প্রথম পরীক্ষামূলক ভ্যাকসিন নিয়েছেন সংঘের সদস্য চিরঞ্জিত

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ফিরহাদ হাকিম নন, কলকাতায় করোনা ভাইরাসের প্রথম পরীক্ষামূলক ভ্যাকসিন নিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) এক স্বয়ংসেবক। এমনটাই দাবি করলেন বিজেপি (BJP) নেতা রন্তিদেব সেনগুপ্ত (Rantideb Sengupta)। শুক্রবার সকালে নিজের ফেসবুকের দেওয়ালে তিনি লেখেন, “খুব সূক্ষ্ম রাজনৈতিক কৌশল করে প্রচার করা হচ্ছে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এ রাজ্যে প্রথম পরীক্ষামূলক ভাবে করোনা ভ্যাকসিন শরীরে গ্রহণ করেছেন। এটি সর্বৈব মিথ্যা। এ রাজ্যে প্রথম পরীক্ষামূলক ভাবে শরীরে করোনা ভ্যাকসিন গ্রহণ করেন এক তরুণ শিক্ষক চিরঞ্জিত ধীবর।” রন্তিদেব সেনগুপ্ত আরও বলেছেন, “কয়েকমাস আগেই তিনি ভুবনেশ্বরে গিয়ে এই ভ্যাকসিন নিয়ে এসেছিলেন। চিরঞ্জিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক। সংঘের আদর্শকে স্মরণে রেখেই চিরঞ্জিত এ নিয়ে কোনো প্রচারের আলোয় আসতে চাননি।”

প্রসঙ্গত, বুধবার কলকাতা কর্পোরেশনে করোনা ভাইরাসের প্রথম পরীক্ষামূলক ভ্যাকসিন নেন ফিরহাদ হাকিম (Firhad Hakim) ‌ যদিও, রাজ্যের পুরমন্ত্রী আগেই একথা ঘোষণা করে দিয়েছিলেন। সেই বুধবার টিকা নেন তিনি, ভ্যাকসিন নেওয়ার পরেই তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ায় তা ঘটা করে প্রচার শুরু হয়। দাবি করা হয়, জীবনের ঝুঁকি নিয়ে করোনা ভাইরাসের প্রথম পরীক্ষামূলক ভ্যাকসিন নিয়েছেন তিনি।‌ বিরোধী রাজনৈতিক দলগুলি দাবি করেন, রাজনৈতিক ফায়দা তুলতেই এমনটা প্রচার করছে তৃণমূল। কিন্তু, এদিন পাল্টা বিজেপি নেতা রন্তিদেব সেনগুপ্ত প্রকৃত তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দিলেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *