চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বৈঠক নিয়ে অপপ্রচারের জের ! তৃণমূল (TMC) নেতৃত্বের ওপর ক্ষুব্ধ হয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে পারেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সূত্রের খবর, মঙ্গলবার রাতে উত্তর কলকাতার এক গোপন ডেরায় উত্তর কলকাতায় তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়, তৃণমূল যুবনেতা অভিষেক বন্দোপাধ্যায় ও পরামর্শদাতা প্রশান্ত কিশোর বৈঠক করেন। বৈঠক শেষে তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougato Roy) দাবি করেন, শুভেন্দু অধিকারী তৃণমূলেই থাকছেন। নিজের যাবতীয় অভিযোগের কথা বিস্তারিতভাবে দলের সঙ্গে আলোচনা করেছেন তিনি। সৌগত আরও দাবি করেছেন, সব সমস্যা মিটে গিয়েছে। আমি আগেই জানিয়েছিলাম শুভেন্দু তৃণমূলেই থাকছেন।
আর সৌগত রায়ের এমন দাবি নিয়েই ঝামেলার সূত্রপাত। বুধবার সকালে শুভেন্দু অধিকারী হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়ে সৌগত রায়কে লেখেন, “আমি আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করি । কিন্তু গতকাল আমাকে অনৈতিকভাবে ডাকা হয়েছে, অনৈতিকভাবে বৈঠক করা হয়েছে। আমার সঙ্গে এ বিষয়ে আলোচনা না করেই সংবাদমাধ্যমে আমার অবস্থান নিয়ে জানিয়ে দেওয়া হয়। আমি অত্যন্ত অসন্তুষ্ট কিছু সংবাদমাধ্যমের ভুল তথ্য পরিবেশনে। ভবিষ্যতে আমি আর আপনাদের সঙ্গে কাজ করতে চাই না।”
সূত্রের খবর, ৬ ডিসেম্বর সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে ব্যাখ্যা করার কথা ছিল। বৈঠকে সেই বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু আগেভাগে তৃণমূল সাংসদ সৌগত রায় প্রকাশ্যে বৈঠকের বিষয়ে আলোচনা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়ে যাওয়ায় বিরাগভাজন হয় শুভেন্দু অধিকারীর। ফলে এদিন ক্ষুব্ধ হয়ে স্পষ্ট হোয়াটসঅ্যাপ মেসেজ করে নিজের অবস্থান জানিয়ে দেন নন্দীগ্রাম বিধায়ক। সূত্রের খবর, ক্ষোভে কারণে আগামী কয়েক দিনের মধ্যে নন্দীগ্রামের বিধায়কের পদ থেকে ইস্তফা দিতে চান শুভেন্দু অধিকারী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news