চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
তৃণমূলে তিনি অপরিহার্য ! তাই তাঁকে ধরে রাখতে শেষমেশ বৈঠকে বসতেই হল ‘যুবরাজ’ অভিষেক বন্দোপাধ্যায় ও পরামর্শদাতা প্রশান্ত কিশোরকে। তিনি শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার সন্ধ্যায় উত্তর কলকাতায় তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ের উপস্থিতিতে প্রায় দু’ঘন্টা বৈঠক শেষে তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougato Roy) দাবি করেন, শুভেন্দু অধিকারী তৃণমূলেই থাকছেন। নিজের যাবতীয় অভিযোগের কথা বিস্তারিতভাবে দলের সঙ্গে আলোচনা করেছেন তিনি। সৌগত আরও দাবি করেছেন, সব সমস্যা মিটে গিয়েছে। আমি আগেই জানিয়েছিলাম শুভেন্দু তৃণমূলেই থাকছে। যদিও, রাতেই নিজেদের অনুগামীদের বার্তা পাঠান প্রাক্তন পরিবহণমন্ত্রী। নিজের বার্তায় নন্দীগ্রাম বিধায়ক লেখেন, “যতক্ষণ আমার মুখ থেকে কিছু না শুনছেন, ততক্ষণ কিছুই বিশ্বাস করবেন না। কিছু বাজারি সংবাদপত্র অনেক কিছুই বলবে।”
কিন্তু, রাজনৈতিক মহলের দাবি, এই বৈঠককে শুভেন্দু অধিকারীর জয় হিসেবেই দেখছেন দাদার অনুগামীরা। কারণ, গত একমাস যাবৎ শুভেন্দু ও তৃণমূল (TMC) নেতৃত্বের মধ্যে দঁড়ি টানাটানির পাশাপাশি, পরস্পরকে তির্যক মন্তব্যে বিদ্ধ করেছেন। গত রবিবার আবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে সভা করে শুভেন্দু অধিকারীকে নাম না করে আক্রমণ করেন অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবশ্য ধারাবাহিকভাবে শুভেন্দু অধিকারীকে নাম না করে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিলেন। কিন্তু সেই শুভেন্দু অধিকারীকেই দলে ধরে রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর সাংসদ ভাইপো যেভাবে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসতে বাধ্য হয়েছেন, তাতে দলে নন্দীগ্রাম বিধায়কের প্রয়োজনীয়তা প্রকাশ পেয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news