Breaking News
Home / TRENDING / দলবদলের আগে বিধায়ক পদ ছাড়তে চান শুভেন্দু

দলবদলের আগে বিধায়ক পদ ছাড়তে চান শুভেন্দু

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

দলবদলের আগেই বিধায়ক পদ ছেড়ে দিতে চান প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এমনটাই সূত্রের খবর। ইতিমধ্যে তিনি রাজ্যের পরিবহন, সেচ ও পরিবেশ দপ্তরের মন্ত্রীর দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন। ছেড়েছেন হলদিয়া উন্নয়ন পর্ষদ ও এইচআরবিসি-র চেয়ারম্যান পদ। কিন্তু এখনও নন্দীগ্রামের বিধায়ক পদে রয়ে গিয়েছেন তিনি। রাজনৈতিক মহলে খবর, তৃণমূল (TMC) ছেড়ে বিজেপি-তে যোগ দিতেন চলেছেন শুভেন্দু। নীতিনৈতিকতার কারণেই বিধায়ক পদ ছেড়ে দিতে চান তিনি। কারণ, তৃণমূলের প্রতীকে জেতা বিধায়ক পদে থেকে গেরুয়া শিবিরে যোগ দিলে তৃণমূল নেতৃত্ব তাঁর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনতে পারে। তাই রাজনৈতিক শিবির বদলের আগে এমন কোনও সুযোগ তাঁর বিরোধীদের দিতে চান না শুভেন্দু অধিকারী।

কারণ, গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন ট্রেন্ড শুরু হয়েছে। যেখানে রাজনৈতিকভাবে শিবির বদল করলেও জনপ্রতিনিধিত্বের পদ থেকে ইস্তফা দেন না রাজনৈতিক নেতারা। এক্ষেত্রে সবচেয়ে বেশি অভিযুক্ত হয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। বর্তমান বিধানসভার ২০ জনের বেশী বিধায়ক রয়েছেন যারা দলবদল করেছেন, অথচ বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি। তৃণমূল বিধায়ক হলেও বর্তমানে বিজেপিতে রয়েছেন। নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলের যাবতীয় দায় থেকে মুক্ত হতে চান ব্যতিক্রমী রাজনৈতিক শুভেন্দু। মনে করা হচ্ছে শুক্রবার বিধানসভায় সশরীরে হাজির হয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের পদত্যাগপত্র তুলে দেবেন নন্দীগ্রামের বিধায়ক। তারপরে কাউন্টডাউন শুরু হবে বিজেপিতে (BJP) যোগদানের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *