চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। “কে কার সঙ্গে যোগাযোগ রাখছে, আমি সব জানি।” এভাবেই বিদ্রোহী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্য কড়া বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার দুপুরে বাঁকুড়ার জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অনেকেই বলছেন, এই জেলায় পর্যবেক্ষক কে, ওই জেলায় পর্যবেক্ষক কে। আমি বলছি সারা বাংলায় আমিই পর্যবেক্ষক। কোথায় কী হচ্ছে, …
আরও পড়ুন »করোনায় আক্রান্ত বিরোধী দলনেতা আব্দুল মান্নান
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। করোনা ভাইরাসে আক্রান্ত হলেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান (Abdul Mannan)। বুধবার কোভিড-১৯-এর (Covid-19) সংক্রমণ নিয়ে কলকাতায় বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। সম্প্রতি দার্জিলিং সফরে গিয়েছিলেন চাঁপদানীর বিধায়ক। সোমবার সেখান থেকে ফিরে কলকাতার সরকারি বিধায়ক আবাসে ওঠেন তিনি। রাতে অসুস্থ বোধ করলে মঙ্গলবার সকালে করোনা …
আরও পড়ুন »লভ জেহাদের ঘটনা রুখতে অর্ডিন্যান্স পাশ যোগী সরকারের
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। লাভ জেহাদের (Love Jihad) ঘটনা রুখতে অর্ডিন্যান্স পাশ করা হল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার (Yogi Adityanath Govt.)। বুধবার এপ্রসঙ্গে উত্তরপ্রদেশের মন্ত্রী সিদ্ধার্থনাথ সিং বলেন, “জোর করে ধর্মান্তরিত করলে দোষী সাব্যস্তের এক থেকে পাঁচ বছরের জেল ও ১৫ হাজার টাকা জরিমানা হবে। আর কেউ যদি একই ঘটনা নাবালিকা এবং …
আরও পড়ুন »নাম করে রাজ্যের পুলিশের শীর্ষ কর্মকর্তাদের কাজের সমালোচনায় রাজ্যপাল
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। নাম করে রাজ্যের পুলিশের কর্মকর্তাদের সমালোচনা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বুধবার সকালে টুইট করে এমনটাই অভিযোগ করেন তিনি। টুইটে রাজ্যপাল জগদীপ ধনখড় রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং ডিজিপি- বীরেন্দ্রকে বিঁধেছেন। নাম উল্লেখ করেছেন রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ করপুরকায়স্থ এবং রিনা মিত্রের। তাঁর অভিযোগ, মমতা সরকারে আমলে পুলিশ …
আরও পড়ুন »দিনে তাপমাত্রা বাড়লেও, রাতের কলকাতায় অনুভূত হবে শীত
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। তাপমাত্রা বাড়লে সকালে ও রাতে শীতের আমেজ থাকবে। শুক্রবার থেকে মেঘলা আকাশ। তাপমাত্রা কুড়ি ডিগ্রির আশেপাশে হবে কলকাতায়। আগামী সপ্তাহে ফের নামবে পারদ। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি বেড়ে ১৭.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নিচে। গতকাল ছিল ১৫.৫ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের তিন ডিগ্রি …
আরও পড়ুন »শিয়ালদহ-লালগোলা রুটে বাড়তি ট্রেন চালাবে পূর্ব রেল
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। শিয়ালদহ-লালগোলা রুটে বাড়তি ট্রেন চালাবে পূর্ব রেল (Eastern Railway)। ট্রেন চলাচল শুরু হলেও, সেই লাইনে এখনও পর্যাপ্ত নয় ট্রেন। ফলে ক্রমশ যাত্রীদের চাপ বাড়ছে। তা সামাল দিতে এবার শিয়ালদহ-লালগোলা রুটে (Sealdah – Lalgola Root) এক জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেলওয়ে। প্রতিদিনই সেই ট্রেন শিয়ালদহ …
আরও পড়ুন »শীতে করোনার প্রকোপ বাড়তে পারে পশ্চিমবঙ্গে, মত ভাইরোলজিস্টদের
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। শীতে কলকাতায় করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের তীব্রতা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে বলে জানাচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ভাইরোলজিস্টরা জানিয়েছেন, যাঁদের কো-মর্বিডিটি আছে, বিশেষ করে ফুসফুসের নানা অসুখ রয়েছে তাঁদের এবারের শীত খুবই ভয়ংকর বিপদ ডেকে আনতে পারে। কলকাতায় ইতিমধ্যে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় এক লক্ষ এবং মৃতের সংখ্যা ২৫২৫ …
আরও পড়ুন »প্রয়াত হলেন প্রবীণ কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। প্রয়াত হলেন প্রবীণ কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল (Ahamed Patel)। বুধবার ভোরে দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে আহমেদের বয়স হয়েছিল ৭১ বছর। এদিন ভোরে টুইট করে বাবার মৃত্যুর খবর জানিয়েছেন ফৈজল প্যাটেল। টুইটে তিনি লেখেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার বাবা আহমেদ পটেল ২৫ নভেম্বর ভোর …
আরও পড়ুন »কৃষকদের কেন্দ্রীয় পাওনা থেকে বঞ্চিত করেছেন মমতা, দাবি কৈলাসের
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। পশ্চিমবঙ্গের কৃষক ও শিল্পীসমাজ কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কারণেই। এভাবেই বারুইপুরে বিজেপির সভা থেকে সুর চড়ালেন বিজেপি (BJP) নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) । তিনি বলেন, “বাংলায় কৃষক এবং শিল্পীসমাজ তাদের যোগ্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছে এবং তার জন্য একমাত্র …
আরও পড়ুন »ডিসেম্বরের প্রথম সপ্তাহেই খুলে যেতে পারে মাঝেরহাট ব্রিজ
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। সব ঠিকঠাক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই খুলে যেতে পারে মাঝেরহাট ব্রিজ (Majherhat Bridge) ! নির্মাণ সংক্রান্ত যাবতীয় কাজ মোটামুটি শেষের দিকে, খবর পূর্ত দফতর সূত্রে। সেতুর ভারবহন ক্ষমতা যাচাই করতে আপাতত চলছে লোড টেস্ট। পূর্ত দফতর সূত্রে খবর, নতুন ব্রিজ ভার নিতে পারবে ৩৮৫ টন। পূর্ত …
আরও পড়ুন »শুভেন্দুর সূচিবদল : শাহ নয়, নাডডার হাত ধরে ডিসেম্বরের শুরুতেই পদ্ম প্রবেশ
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। কিঞ্চিৎ পিছল শুভেন্দু অধিকারীর বিজেপি-তে যোগদান। ৩০ নভেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নয়, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাডডার হাত ধরে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই গেরুয়া শিবিরে যোগ দেবেন তিনি। তাই দু’দিনের সফরে ফের কলকাতায় আসছেন জেপি নাডডা। বিজেপি (BJP) সূত্রে এমনটাই জানা গিয়েছে। ৮ ও ৯ ডিসেম্বর কলকাতায় …
আরও পড়ুন »আসাউদ্দিন ওয়াইসিকে জিন্নাহর সঙ্গে তুলনা করলেন তেজস্বী সূর্য
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। আসাউদ্দিন ওয়াইসিকে (Asauddin Owaisi) মহম্মদ আলি জিন্নাহর সঙ্গে তুলনা করলেন বিজেপি (BJP) যুব মোর্চার সর্ব ভারতীয় সভাপতি তেজস্বী সূর্য। সোমবার হায়দরাবাদে এআইএমআই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আসাউদ্দিন ওয়াইসি ইসলামিক মৌলবাদের ভাষায় বিচ্ছিন্নতাবাদ ও উগ্রপন্থার কথা বলেন। এক সময় এই ভাষায় কথা বলতেন মহম্মদ আলি জিন্নাহ।” …
আরও পড়ুন »পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ৮০০ কোম্পানি নিরাপত্তা বাহিনী আনতে চায় কমিশন
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে (West Bengal Assembly Election) নিরাপত্তায় আসতে পারে প্রায় ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Forces)। দিল্লির নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে এমনটাই জানা গিয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচনগুলোতে রাজনৈতিক হিংসার ঘটনার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা কমিশনের এক আধিকারিকের মতে, নির্বাচন …
আরও পড়ুন »প্রয়াত হলেন প্রাক্তন বিচারপতি অমিতাভ লালা
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। প্রয়াত হলেন প্রাক্তন বিচারপতি অমিতাভ লালা (Amitabha Lala)। সোমবার রাত ১০টা ৫০ মিনিটে মারা যান তিনি। তাঁর মৃত্যু সংবাদ জানিয়েছেন, পারিবারিক বন্ধু তথা আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায়। গত কয়েক মাস যাবৎ নিমোনাইটিস রোগে ভুগছিলেন তিনি। যেই কারণে তাঁকে বাইপাসের এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু, এবার আর সুস্থ …
আরও পড়ুন »শুভেন্দু-সৌগত বৈঠকেও মিলল না রফাসূত্র : তৃণমূলের সঙ্গে বিচ্ছেদের সম্ভাবনা তীব্র হচ্ছে
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। দলের সঙ্গে দূরত্ব ঘোচাতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে বৈঠকে রফাসূত্র বের করতে পারলেন না দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy) । সোমবার সকাল থেকে এই বৈঠকের খবরে সরগরম ছিল রাজ্য রাজনীতি। এদিন সকালে তৃণমূল ভবনে (TMC Bhaban) এসেছিলেন তৃণমূলের পরামর্শদাতা প্রশান্ত কিশোর, রাজ্য সভাপতি সুব্রত …
আরও পড়ুন »প্রয়াত হলেন প্রবীণ কংগ্রেস নেতা তরুণ গগৈ
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। প্রয়াত হলেন প্রবীণ কংগ্রেস (Congress) নেতা তরুণ গগৈ (Tarun Gagoi)। সোমবার সন্ধ্যায় অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণের খবর সংবাদমাধ্যমে জানান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। গত আগস্ট মাসে করোনা ভাইরাসে আক্রান্ত হন একদা কংগ্রেস রাজনীতির এই বর্ষীয়ান নেতা। …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news