Breaking News
Home / TRENDING / দিদির দলে বাড়ছে দাদা, শুভেন্দুর পর ‘বিদ্রোহ’ এবার মমতার ঘরে

দিদির দলে বাড়ছে দাদা, শুভেন্দুর পর ‘বিদ্রোহ’ এবার মমতার ঘরে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

এবার বিক্ষোভের ছাই চাপা আগুন কী কালীঘাটের বন্দ্যোপাধ্যায় পরিবারে ? শুভেন্দু অধিকারীর অনুগামীরা গত কয়েক মাস ধরে রাজ্য জুড়ে ‘আমরা দাদার অনুগামী’ নামে পোস্টার, ব্যানার ও হোডিং দিয়ে তৃণমূল (TMC) নেতৃত্বের অস্বস্তি বাড়িয়েছিল। কিন্তু, এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে একটি ‘ডিজিটাল পোস্টার’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ছবিটিতে লেখা হয়েছে, ‘আমরা কার্তিকদার সাথী’। সঙ্গে রবি ঠাকুরের লেখা গানের দুটি লাইন লেখা হয়েছে। তৈরি করা ওই ডিজিটাল পোস্টারে কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছবির সঙ্গেই লেখা হয়েছে, “শাসনে যতই ঘেরো, আছে বল দুর্বলেরও, হও-না যতই বড়ো আছেন ভগবান। আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নে রে, বোঝা তোর ভারী হলেই ডুববে তরীখান।।’

দক্ষিণ কলকাতার রাজনীতিতে কার্তিক বন্দ্যোপাধ্যায় একটি প্রভাবশালী নাম। তাঁর অনুগামীর সংখ্যাও নেহাত কম নয়। তৃণমূল কংগ্রেসের জয়হিন্দ বাহিনীর সভাপতি তিনি। সঙ্গে বিবেক নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা নিয়ে নানা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সারা বছর নিজেকে যুক্ত রাখেন তিনি। পাশাপাশি, নিজেকে একজন তৃণমূল কর্মী হিসেবেই পরিচয় দেন। তাঁর ছবি ও নাম দিয়ে এহেন ডিজিটাল পোস্টার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে প্রশ্ন উঠেছে। কেন তাঁর সঙ্গীরা ‘ডিজিটাল পোস্টার’ শেয়ার করে এমন বিতর্ক উস্কে দিলেন। এ প্রসঙ্গে কার্তিক বন্দ্যোপাধ্যায়ের উত্তর, “ডিজিটাল পোস্টারটি আমি দেখেছি। আমি কয়েক দশক ধরে নীচুতলায় থেকে রাজনীতি করছি। যে নীচুতলার কর্মীদের নিয়ে আমার পথচলা, তাঁরা অনেকেই আমাকে ভালোবাসেন। আমার প্রতি তাঁদের সেই ভালোবাসা থেকেই হয়তো, এই পোস্টারটি তৈরি করা হয়েছে। কর্মীদের এই অনুভূতিকে আমি সম্মান করি।”

যিনি এই ডিজিটাল পোস্টারটি সর্ব প্রথম শেয়ার করেছেন সেই সত্যজিৎ দে-র কথায়, “যখন ডাকি তখনই পাই, এমন নেতাকেই আমাদের মতো কর্মীরা চাই। আর কার্তিক বন্দ্যোপাধ্যায় এমন একজন নেতা যাঁকে আমরা বিপদে আপদে সবসময় পাই। আমাদের এই পোস্টারে লোকে রাজনীতি খুঁজতেই পারেন। কিন্তু, আমরা আমাদের নেতার প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস থেকেই এই পোস্টারটি প্রকাশ করেছি।” একে একে কার্তিক বন্দ্যোপাধ্যায়ের (Kartick Banerjee) সঙ্গীরা এই ডিজিটাল পোস্টারটি ভাইরাল করে দিয়েছেন। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর অনুগামীদের পোস্টার, ব্যানার ও হোডিং প্রকাশ্যে আসার পর থেকেই তৃণমূলের অন্দরে প্রবল অস্বস্তি তৈরি হয়েছে। কার্তিক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে এই ডিজিটাল পোস্টারটি প্রকাশ পাওয়ায় নতুন করে কালীঘাটের রাজনীতিতে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। কারণ, রাজ্যুজুড়ে শুভেন্দু অধিকারীর এমন পোস্টার, ব্যানার ও ফেস্টুন প্রকাশ পাওয়ার পরেই বিদ্রোহের আগুন জ্বলছে দলের মধ্যে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *