চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
উত্তর কলকাতায় বৈঠক হল শুভেন্দু অধিকারী ও অভিষেক বন্দোপাধ্যায়ের (Abhishek Banerjee)। মঙ্গলবার রাতে উত্তর কলকাতায় তৃণমূলের পরামর্শদাতা প্রশান্ত কিশোর, দমদমের তৃণমূল (TMC) সাংসদ সৌগত রায় ও তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই উচ্চ পর্যায়ের বৈঠক হয়। এদিন সন্ধ্যায় কলকাতায় আসেন প্রাক্তন পরিবহণমন্ত্রী। আগে থেকেই বৈঠকের সময় ও স্থান স্থির করা হয়েছিল বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। সাড়ে সাতটায় শুরু হওয়া বৈঠক চলে প্রায় সাড়ে নটা পর্যন্ত। বৈঠক শেষে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় দাবি করেছেন, শুভেন্দু অধিকারী তৃণমূলেই থাকছেন। নিজের যাবতীয় অভিযোগের কথা বিস্তারিতভাবে দলের সঙ্গে আলোচনা করেছেন তিনি।
সৌগত আরও দাবি করেছেন, সব সমস্যা মিটে গিয়েছে। আমি আগেই জানিয়েছিলাম শুভেন্দু তৃণমূলেই থাকছে। প্রসঙ্গত, দীপাবলি উৎসবের আগে দক্ষিণ কাঁথির শান্তিকুঞ্জের বাড়িতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বাবা শিশির অধিকারীর সঙ্গে বৈঠক করে এসেছিলেন প্রশান্ত কিশোর। অধিকারীর সঙ্গে দলের পক্ষে কথাবার্তা শুরু করেন। সেই আলোচনার ফসল হিসেবে এদিন শুভেন্দু অভিষেক বৈঠক হল বলেই মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংসদ ভাইপো। সেই সভার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই সন্ধির ইঙ্গিত দিল দুই শিবির।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news