নিজস্ব সংবাদদাতা:
চোপড়ায় কমিশনের নির্দেশে বাহিনীর পাহারায় ভোটারদের আনা হল ভোটকেন্দ্রে। প্রসঙ্গত, সকালে উত্তেজনা তৈরি হয় দার্জিলিং কেন্দ্রের চোপড়ার দু’দুটি বুথে। ১৫৯ ও ১৮০ নম্বর বুথে ভোটারদের ভোট দিতে বাধা দেয় একদল দুষ্কৃতী। বিজেপি অভিযোগ করেছিল, এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল। পরে গ্রামবাসীরা প্রতিবাদে রাস্তা অবরোধ করেন। ঘটনা জানতে পেরে তৎপর হয় কমিশন। এরপরই কমিশনের নির্দেশে বাহিনীর পাহারায় গ্রামবাসীদের ভোটকেন্দ্রে আনার ব্যবস্থা হয়।
সূত্রের খবর, অবশেষে নির্বিঘ্নে ভোট দিয়েছেন স্থানীয় ভোটাররা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news