নিজস্ব সংবাদদাতা:
মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘পুলিশ রাজ’- এর বিরুদ্ধে সরব হলেও শেষ পর্যন্ত মুকুল রায় জানিয়ে দিলেন মমতা-মুকুল ভোট যুদ্ধে এখন পর্যন্ত তিনিই ৫-০ ব্যবধানে এগিয়ে আছেন। অর্থাৎ প্রথম দফার দুটি ও দ্বিতীয় দফার তিনটি নির্বাচনে বিজেপি যে জয় পাচ্ছে সে ব্যাপারে নিশ্চিত মুকুল রায়।
বৃহস্পতিবার বিজেপির রাজ্য দফতরে সাংবাদিক বৈঠকে চাণক্য বলেন, সব বুথে কেন্দ্রীয় বাহিনী নিশ্চিত করতে হবে। আজও সারা দেশের মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে অশান্তি হয়েছে। পশ্চিমবঙ্গে সুষ্ঠু ভোট করে দেখানো দেশের মানুষের কাছে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিত নির্বাচন কমিশনের।
মুকুল বলেন, সাধারণ মানুষ ভোট দিতে না পেরে ক্ষোভে ফেটে পড়ছে, এই ছবি আজ সবাই দেখেছে। বাকি পর্যায়গুলোতে এই অবস্থার বদল অবশ্যই দরকার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news