নিজস্ব সংবাদদাতা:
চোপড়া নিয়ে পদক্ষেপ নিয়েছে কমিশন। জানালেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক। প্রসঙ্গত, বৃহস্পতিবার দার্জিলিং লোকসভার চোপড়া উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওঠে সাধারণ মানুষকে ভোটদানে বাধা দিচ্ছে তারা। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় মানুষ ৪১ নং জাতীয় সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটানাস্থলে আসে। দফায় দফায় পুলিশের সঙ্গে উত্তেজিত জনতার সংঘর্ষ হয়। পরে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এসে রাজ্য পুলিশের কর্তারা সাধারণ মানুষকে ভোটদানের জন্য আবেদন করেন। যদিও গ্রামবাসীরা পুলিশের কথায় প্রথমে সারা দেয়নি। তবে কমিশন দফতরে চোপড়া প্রসঙ্গে রাজ্যের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক বলেন, আমরা সাধ্য মতো চেষ্টা করেছি। কমিশনের কড়া পদক্ষেপে ১৫০ জন সাধারণ ভোটার পরে ভোট দিতে পেরেছে। তিনি আরও বলেন, দু’একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তিন কেন্দ্রে শান্তিতে ভোট হচ্ছে।
এদিন বিশেষ পর্যবেক্ষক আরও জানান, কিছু জায়গায় বুথ জ্যামের অভিযোগ উঠেছিল। সবটাই সমাধান করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news