নিজস্ব সংবাদদাতা
কানে ফোন নিয়ে কালিম্পঙের বুথে ভোট দিতে আসেন নির্দল প্রার্থী হরকা বাহাদুর ছেত্রী। কানে ফোন দিয়েই বুথ থেকে বেরোতে দেখা যায় তাঁকে। এই ঘটনায় কালিম্পঙের ১১০ নং বুথের প্রিসাইডিং অফিসারকে সরাল কমিশন।
ফোন কানে কেন বুথে ঢুকে ভোট দিলেন? হরকা বাহাদুর ছেত্রীকে প্রশ্ন করা হলে তিনি জবাব দেন, “নিয়ম জানা ছিল না। আপত্তি করলে ফোন রেখে দিতাম।
এদিকে, শিলিগুড়ির ৪৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যালয়ে অস্ত্রশস্ত্র থাকার অভিযোগ পেয়ে সেখানে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ।
বাগডোগরার পাঙ্খাবাড়িতেও ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে যাচ্ছে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news