নীল রায়
মুখ্যমন্ত্রীর সভায় মঞ্চে বসে কুখ্যাত সমাজ বিরোধী। বৃহস্পতিবার মালদহ উত্তর কেন্দ্রের সামসিতে একটি জনসভার মঞ্চে উপস্থিত এক তৃণমূল নেতাকে নিয়ে মারাত্মক অভিযোগ তুলল কংগ্রেস। কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য কমিশনে এবিষয়ে লিখিত অভিযোগ করেছেন। এপ্রসঙ্গে তাঁর বক্তব্য, “মুখ্যমন্ত্রী তাঁকে মঞ্চে রেখেছেন যাতে, সে ভোটের দিন বুথ দখল করতে পারে। এখন থেকেই বিরোধীদের হুমকি দেওয়া শুরু হয়েছে। পুলিশ আমাদের কোনও কথাই শুনছে না। নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি।”
সিপিএম ও বিজেপি সমাবেশের ছবি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর মঞ্চে হাজির থাকা ওই ব্যক্তির নাম মহম্মদ ইয়াসিন। মালদহ জেলার কুখ্যাত মাফিয়া সে। খুন, ডাকাতি-র একাধিক অভিযোগে জেলাখাটা ইয়াসিনকে পাশে নিয়ে ভোটের প্রচার নির্বাচনে সন্ত্রাসের বার্তা দিচ্ছে শাসকদল, এমনটাই অভিযোগ।
মালদার রতুয়া ২ নং ব্লকের বাহারাল অঞ্চলের সাহাপুর গ্রামের বাসিন্দা মহম্মদ ইয়াসিন। খুন, ডাকাতি-সহ বিভিন্ন অপরাধমূলক কাজে বহুবার জেল খাটা আসামি ইয়াসিন। তবে বামফ্রন্ট জমানায় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আসানসোলের সভায় কয়লা মাফিয়া কালে সিংহের হাত থেকে অনুদান নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। তখন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলোধনা করেছিলেন মুখ্যমন্ত্রী সহ তাঁর সরকারকে।এখন মমতা নিজেই সমালোচনার মুখে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news