Breaking News
Home / TRENDING / ইভিএম বিভ্রাটে দীপা ও বিনয়ের ভোটে হল দেরি

ইভিএম বিভ্রাটে দীপা ও বিনয়ের ভোটে হল দেরি

ওয়েব ডেস্ক:

ইভিএম বিভ্রাটে ভোটে বিলম্ব দীপা দাশমুন্সি ও বিনয় তামাংয়ের। প্রথম ভোট দিতে পারেননি তাঁরা। পরে মেশিন সারাই হলে ভোট দেন। উল্লেখ্য, প্রথম দফার ভোটে বেশকিছু ইভিএমে গোলযোগ হয়। যা নিয়ে অভিযোগ করেছিল শাসক দল। দ্বিতীয় দফার ভোটে সংখ্যায় কম হলেও ইভিএম বিভ্রাট ঘটেছে। প্রসঙ্গত, রায়গঞ্জ ও দার্জিলিং-এর নিজের নিজের বুথে ইভিএম বিকল হওয়ায় প্রথমে ভোট কেন্দ্রে গিয়েও ভোট দিতে পারেননি রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সি ও জিটিএ প্রধান বিনয় তামাং৷

এদিন ছেলে মিছিলকে নিয়ে কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ স্কুলে ভোট দিতে যান দীপা দাশমুন্সি৷ অভিযোগ সেখানে ইভিএম যন্ত্র বিকল হয়ে যাওয়ায় প্রথমে ভোট দিতে পারেননি প্রার্থী৷ পরে তড়িঘড়ি ইভিএম সারিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু করা হয়৷ অপরপক্ষে দার্জিলিং-এও একই ঘটনা৷ সেখানকার ব্লুমফিল্ড স্কুলে ভোট দিতে যান জিটিএ প্রধান বিনয় তামাং৷ যন্ত্র বিকল হয়ে গিয়ে প্রথমে তিনিও ভোট দিতে পারেননি৷ পরে মেশিন সারাই হলে ভোট দেন৷ তবে শুধু দার্জিলিং-এর ব্লুমফিল্ড নয়, সকালে সেন্ট টেরেসা স্কুলেও ইভিএম বিভ্রাটে সমস্যায় পড়েন ভোটাররা৷ অভিযোগ, যন্ত্র বিকল থাকায় অনেক ভোটারই ফিরে যান৷

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *