Breaking News
Home / TRENDING / মালদহে গনিখান পরিবারের অন্তর্কলহ উস্কে দিলেন মমতা

মালদহে গনিখান পরিবারের অন্তর্কলহ উস্কে দিলেন মমতা

নীল রায়:

নির্বাচনী জনসভায় কোতোয়ালির গনিখানের পরিবারের ঝগড়া উস্কে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মালদহের সামসিতে মালদহ উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মৌসম বেনজির নূরের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় তৃণমূল নেত্রী আচমকাই ঢুকে পড়লেন পারিবারিক রাজনীতি প্রসঙ্গে। তিনি বলেন “আবু হাসেম খান চৌধুরী নিজের কেন্দ্র বা মালদহবাসীর সুবিধা অসুবিধায় নজর না দিয়ে নিজের ছেলের রাজনৈতিক পরিচয় তৈরিতে ব্যস্ত। মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করতে চেয়েই তৃণমূলে যোগ দিয়েছেন মৌসম। অথচ তাঁর বিরুদ্ধে অপপ্রচার করছে কংগ্রেস।”

বিজেপির বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ তুলে তৃণমূল নেত্রী বলেন, ‘”কোথাও কোথাও সন্ধ্যা সাতটা থেকে টাকা বিতরণ হচ্ছে। চক্রান্ত হতে দেবেন না। পুলিশকে জানান। পুলিশ পদক্ষেপ না করলে আমাকে বলবেন। না হলে মৌসমকেই বলুন।” এদিন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, “মালদহ আর মুর্শিদাবাদে কংগ্রেস আরএসএস ও বিজেপির সঙ্গে গোপন আঁতাত করেছে। মোদিকে ভোট না দেওয়ার আবেদন জানিয়ে মমতা বললেন, ‘‌মোদির বিরুদ্ধে একটা ভোট মানে গণতন্ত্রকে একটা থাপ্পড়।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‌ভোটের পর বিজেপিকে এনবিসি দেব। মানে ন্যাশনাল বিদায় সার্টিফিকেট’‌।

ঘটনাচক্রে, এদিনই ছিল রাজ্যের দ্বিতীয় দফার ভোট। ভোটে অশান্তি তথা সন্ত্রাস কায়েমের অভিযোগ উঠেছে তাঁর দলের বিরুদ্ধে। কিন্তু, সেই অভিযোগ প্রসঙ্গে মৌনই থেকেছেন মুখ্যমন্ত্রী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *