নিজস্ব সংবাদদাতা:
গোটা দেশে আজ দ্বিতীয় দফার ভোট চলছে। যার মধ্যে রয়েছে এরাজ্যের তিনকেন্দ্র দার্জিলিং, জলপাইগুড়ি ও রায়গঞ্জ। কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে বললেও বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। যেমন, রায়গঞ্জে হামলা হয়েছে সেখানকার সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমের গাড়িতে। চোপড়ায় হয়েছে দিনের সবচেয়ে বড় অশান্তি। পরে অবশ্য কমিশনের হস্তক্ষেপে কেন্দ্রীয় বাহিনীর পাহারায় শান্তিতে ভোট দিতে পেরেছেন এলাকার মানুষ।
এদিকে নির্বাচন কমিশন সূত্রে খবর, দুপুর ১ টা অবধি পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ৫১.৬০%। এর মধ্যে দার্জিলিং ভোট পড়েছে ৪৭.৫২%, জলপাইগুড়িতে ৫৪.৭৩% এবং রায়গঞ্জে ৫২.৫৪%।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news