ওয়েব ডেস্ক:
আগেই বাংলাদেশের চিত্রতারকা ফিরদৌসকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়ছিল। বৃহস্পতিবার রানি রাসমণি সিরিয়ালের জনপ্রিয় মুখ গাজি নূরের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রক। এই অভিনেতাকেও দ্রুত ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হল। সূত্রের খবর, গাজি নূরের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। কার্যত অবৈধভাবে ভারতে থাকার অভিযোগ রয়েছে অভিনেতার বিরুদ্ধে। সেই তথ্য মন্ত্রকের হাতে আসার পরেই নড়েচড়ে বসল কেন্দ্রীয় সরকার। সেই মতো আজই অভিনেতাকে ভারত ছাড়ার নির্দেশ হয়েছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগে তৃণমূলের ভোটপ্রচারে দেখা যায় গাজি নূরকে। দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের প্রচারে ছিলেন অভিনেতা। সঙ্গে ছিলেন মদন মিত্রও। এরপরেই বিজেপি কমিশনকে অভিযোগ জানান। যদিও সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে নূর জানান, তিনি কোনও প্রচারে যাননি। মদনদা দাদার মতো। তাঁর ডাকে গিয়েছিলেন। এমনকি কোনও রাজনৈতিক বক্তব্যও রাখেননি বলে জানান নূর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news