প্রসেনজিৎ মাহাতো:
নির্বাচনের দামামা বেজে গেলে সিএবিতে। সুপ্রিম কোর্টের নজিরবিহীন রায়ে নির্বাচন করতে বলা হয়েছে। শনিবার নিরাপত্তা বেষ্টনীতে মোড়া ছিল সিএবি। মনোনয়ন জমা দিল সৌরভ গাঙ্গুলির শাসক–গোষ্ঠী। তবে, যা খবর বিরোধী গোষ্ঠী শনিবার রাত পর্যন্ত মনোনয়ন জমা দেয়নি।
২৮ সেপ্টেম্বর সিএবি–তে নির্বাচন। সেই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সৌরভ গোষ্ঠী ক্ষমতায় আসীন হবে।
শনিবার মনোনয়ন জমা দেন প্রেসিডেন্ট পদে সৌরভ গাঙ্গুলি। কোষাধ্যক্ষ দেবাশিস গাঙ্গুলি এবং সহ–সভাপতি পদে মনোনয়ন জমা দেন নরেশ ওঝা। যুগ্ম সচিব পদে মনোনয়ন দেন দেবব্রত দাস। শনিবার মনোনয়ন জমা দেওয়া নিয়ে সিএবি–গুরুগম্ভীর পরিবেশ ছিল। সৌরভ বলেন, ‘বিরোধীরা মনোনয়ন জমা দেবেন কিনা জানি না। আমরা আমাদের কাজ করছি। ২৮ তারিখের পর পুরোটা বোঝা যাবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news