জয় ঘোষ
বাবুল সুপ্রিয়ের পাশে দাঁড়ালেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterji)। বাবুল সুপ্রিয় (Babul supriyo) টুইট করে অভিযুক্ত ছাত্র দেবাঞ্জন চট্টোপাধ্যায়ের মায়ের পাশে দাঁড়িয়েছেন। লিখেছেন, “আপনার ছেলের ক্ষতি করব না”। এবার এই ইস্যুতে বাবুল সুপ্রিয়কে পুরোপুরি সমর্থন করলেন হুগলির সাংসদ ও বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, “নিশ্চয়ই তাঁরা ছাত্র। তারা ভুল করতেই পারে। তারা ১০০ বার ভুল করবে। আমরা অবিভাবক হিসাবে যে ভাবে ছেলে মেয়েরা বোঝাই। আমরাও সেটা বার বার তাদের ক্ষমা করতেই হবে। তাদের ভুলটাকে সুধরে দিতে হবে।” তিনি আরও বলেন, “বাবুল সুপ্রিয় ভালো কাজ করেছেন। ওনার মা যে ভাবে আর্জি জানিয়েছেন। সেই ভিডিওটা আমি দেখেছি। এটা ভারতীয় জনতা পাটির আর্দশ। আমরা কখনও ছাত্রদের মারি না। ছাত্ররা কেউ অন্যাই করলে আমরা ভুল শুধরে দিই। আবার ছাত্রটিকে সুযোগ দেব।”
এদিন রাজ্যপাল জগদীপ ধনখড়ের প্রশাংসা করে হুগলির সংসদ সদস্য বলেন, ” উপচার্য যদি পুরোপুরি ভাবে হালছেড়ে দেন। তবে ওই মূহুর্তে দাঁড়িয়ে সবার মধ্যে থেকে রাজ্যপাল বিশ্ববিদ্যালয় গিয়েছিল বলেই সুষ্ঠভাবে কেন্দ্রীয় মন্ত্রীকে বের করে নিয়ে আসতে পেরেছেন। তা না হলে পরিস্থিতি আরও খারাপ হত।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news