Breaking News
Home / TRENDING / আচমকাই ভিডিও কনফারেন্সে সাংসদদের নিয়ে বৈঠক অমিত শাহের

আচমকাই ভিডিও কনফারেন্সে সাংসদদের নিয়ে বৈঠক অমিত শাহের

জয় ঘোষ।

বিজেপির রাজ্য দপ্তরে জরুরি ভিডিও কনফারেন্স ডাকা হল। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এই ভিডিও কনফারেন্স করবেন। বিজেপির রাজ্য দপ্তরে ১৮ জন সাংসদকেই তলব করা হয়েছে। দিল্লি থেকে অমিত শাহ এই ভিডিও কনফারেন্সে সরাসরি কথা বলবেন। বিজেপি সূত্রে এই খবর জানা গিয়েছে।

মূলত, সাংগঠনিক বিষয় ও কেন্দ্রীয় সরাকারে প্রকল্পগুলি নিয়ে অমিত শাহ সমস্ত সাংসদের নির্দেশ দেবেন। কেন্দ্রীয় প্রকল্প স্বচ্ছ ভারত, প্রধানমন্ত্রীর আবাস যোজনা, মুদ্রা যোজনা, উজ্বলা যোজনা সহ কেন্দ্রীয় প্রকল্পগুলি প্রতিটি লোকসভা কেন্দ্রে কতটা কার্যকর করা হয়েছে। বৈঠকে তা নিয়ে আলোচনা হবে। গান্ধিজীর জন্মজয়ন্তী উপলক্ষে সারা দেশ জুড়ে বিজেপি একাধিক নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

আজ এই ভিডিও কনফারেন্সে উপস্থিত হলেন, সাংসদ ও দিল্লির বিজেপির রাজ্য সভাপতি মনোজ তেওয়ারি। এছাড়া আজ এই বৈঠকে উপস্থিত আছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, সাংসদ অর্জুন, সাংসদ সৌমিত্র খাঁ, খগেন মূর্ম সহ বিজেপির সমস্ত সাংসদ। বাবুল সুপ্রিয়ও আজ এই বৈঠকে উপস্থিত থাকে। সন্ধ্যা ৬ টায় ভিডিও কনফারেন্স হবে। আজ একই সঙ্গে সারা দেশের সাংসদদের সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন অমিত শাহ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *