জয় ঘোষ
জনসংযোগে বিজেপির নতুন কর্মসূচি ” মনপে বাপু”! মহাত্মা গান্ধির (Mahatma Gandhi) ১৫০তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাতে এই কর্মসূচি নেওয়া হচ্ছে। কর্মসূচি শুরু হবে ২ অক্টোবর, শেষ হবে ৩১ জানুয়ারি। এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ২ অক্টোবর দিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশজুড়ে এই কর্মসূচির সূচনা করবেন।
এই কর্মসূচিতে ৫ থেকে ১৫ কিলোমিটার হাঁটতে হবে বিজেপির সমস্ত সাংসদ, বিধায়ক ও কার্যকর্তাদের। এই কর্মসূচি গান্ধিজিকে উৎসর্গ করতেই নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজেপি। শনিবার ভিডিও কনফারেন্সে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ (Amit Shah) ও কার্যকরি সভাপতি জেপি নাড্ডা (J P Nadda) এই নির্দেশ দিয়েছেন নেতাদের। এদিন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য দপ্তরে এই কর্মসূচির আহ্বায়ক অভিনেতা ও দিল্লির বিজেপির রাজ্য সভাপতি মনোজ তেওয়ারি একথা জানান। মনোজ তেওয়ারি (Manoj Tiwari) বলেন, “আমাদের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এই কর্মসূচি মারফৎ আমাদের জনসংযোগ করার জন্য বার্তা দিয়েছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news