Breaking News
Home / TRENDING / যাদবপুর কাণ্ডে এবার এফআইআর দু’পক্ষের

যাদবপুর কাণ্ডে এবার এফআইআর দু’পক্ষের

সূর্য সরকার।

যাদবপুর কাণ্ডের পরবর্তী পর্যায়ে এবার শুরু হল অভিযোগ পাল্টা অভিযোগের খেলা। গত শুক্রবার বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul) শ্লীলতাহানির অভিযোগ এনে যাদবপুর থানায় এফআইআর করেছিলেন। এবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র (Babul supriyo) বিরুদ্ধে উস্কানির অভিযোগ তুলে এফআইআর করলো যাদবপুরের পড়ুয়ারা।

তাঁদের অভিযোগ, মন্ত্রীর উস্কানিতেই সরগরম হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। ক্যাম্পাসে হামলা এবং ভাঙচুর চালায় এবিভিপি-র (ABVP) কর্মীরা। পড়ুয়াদের অভিযোগ, বাবুলই সেদিন পরিস্থিতিকে অগ্নিগর্ভ করেছিলেন। তাঁদের আরও অভিযোগ, তাঁর আচরণ উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছিল। পড়ুয়াদের আরও অভিযোগ, একাধিক ছাত্রীর গায়ে হাত দিয়েছেন বাবুল। লিখিত অভিযোগের সঙ্গে বেশ কিছু ছবিও পুলিশকে দিয়েছেন পড়ুয়ারা গোটা ঘটনায় বাবুলকে দোষারোপ করেছে এসএফআই সহ বাম ছাত্র সংগঠনগুলি।

শুক্রবার অগ্নিমিত্রার পাশাপাশি এসএফআই ও এফআইআর দায়ের করে যাদবপুর থানায়। সূত্রের খবর, ঘটনার দিন স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিস। যাদবপুর থানায় অভিযোগপত্রে অগ্নিমিত্রা দাবি করেছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur university) ঢোকার মুখে বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। তাঁকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। গালিগালাজও দিয়েছে বিক্ষোভকারীরা। শারীরিক নিগ্রহ, শ্লীলতাহানি করা হয়েছে। ভিড়কে প্ররোচনা দিয়েছে অনেকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *