Breaking News
Home / TRENDING / বিজেপি-তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের পাড়ুই

বিজেপি-তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের পাড়ুই

নীল রায়।

ফের উত্তপ্ত বীরভূমের পাড়ুই! কারণ সেই বিজেপি-তৃণমূল সংঘর্ষ। রবিবার তৃণমূল (tmc) সমর্থকদের দু’টি বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির (Bjp) বিরুদ্ধে৷ পাল্টা তৃণমূলের বিরুদ্ধেও বাড়িতে আগুন লাগানোর পালটা অভিযোগ করেছে গেরুয়া শিবির৷ দু’পক্ষের ঝামেলায় কার্যত রণক্ষেত্র পাড়ুই৷ ঘটনায় প্রকাশ, শনিবার রাত থেকে এলাকা দখলকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়৷

শনিবার মাঝরাতে গোলা-গুলি চলার পর, রবিবার সকাল থেকে শিমুলিয়া গ্রামে প্রথম বোমাবাজি শুরু করে হয় বলে অভিযোগ৷ অশান্তি ছড়িয়ে পড়ে আশপাশের গ্রামগুলিতেও৷ সূত্রের খবর, গ্রামে ঢুকে একে অপরকে লক্ষ্য করে মুহূর্মুহূ গোলাবর্ষণ করে তৃণমূল ও বিজেপির মদতপুষ্ট দুষ্কৃতীরা এমন অভিযোগ স্থানীয়দের৷ ঘটনায় বিজেপিকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল৷ তাদের অভিযোগ, শাসকদলের দু’জন কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে বিজেপি৷ অনেক কর্মীদের মারধর করা হয়েছে৷ শাসকদলের বিরুদ্ধে পালটা আগুন লাগানোর অভিযোগ করেছে গেরুয়া শিবিরও৷

সূত্রের খবর, অশান্তির অভিযোগ পেয়ে শনিবার রাত থেকেই পাড়ুইয়ের একাধিক গ্রামে মোতায়েন রয়েছে পুলিশ৷ কিন্তু রবিবার সকালে তারা অশান্তি থামাতে গেলে, পুলিশকে লক্ষ্য করেও বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা৷ পালটা রবার বুলেট ব্যবহার করেছে পুলিশও৷ দুষ্কৃতীরা চোরাগোপ্তা হামলা চালানোয়, বাধা প্রাপ্ত হয় পুলিশ। শাসক-বিরোধী দ্বন্দ্বে দীর্ঘদিন ধরেই উত্তপ্ত বীরভূম৷ পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে এই জেলাতে যে রক্ত ঝড়ার পালা শুরু হয়েছিল, লোকসভা নির্বাচনের পরও তা বজায় রয়েছে৷

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *