Breaking News
Home / TRENDING (page 114)

TRENDING

Get all news related to trending, trending news, photos trending, trending photos, viral photos, viral videos, viral pictures, trends on Facebook. trending on facebook, facebook trending news, videos on facebook, video news, trending news

করোনার বিরুদ্ধে লড়াইয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ভূমিকার প্রশংসায় রাজ্যপাল জগদীপ ধনখড়

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো : করোনা ভাইরাসের সংক্রমণের পরিস্থিতিতে রাজ্য ও কেন্দ্রীয় সরকার যেভাবে কাজ করে চলেছে, তা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। শনিবার স্বাধীনতা দিবসের (Independence Day) অনুষ্ঠানে তিনি বলেছেন, “যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা সবাই চলেছি আর এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য রাজ্য ও …

আরও পড়ুন »

১৪ হাজার ফুট উচ্চতায় চিন সীমান্তে স্বাধীনতা দিবস পালন করল ভারতীয় জওয়ানরা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ১৪ হাজার ফুট উচ্চতায় লাদাখে ৭৪তম স্বাধীনতা দিবস পালন করল ইন্দো-তিবেতান বর্ডার পুলিশ (ITBP)। পাশাপাশি প্যাংগং হ্রদের বাঁধের উপর পতাকা হাতে ‘ভারত মাতা কি জয়’ এবং ‘বন্দে মাতরম’ স্লোগান দিতে দিতে রুট মার্চ করল বাহিনীর সদস্যরা।  একইসঙ্গে আজ আইটিবিপি’র টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে …

আরও পড়ুন »

১০০০ দিনের মধ্যে দেশের প্রতিটি গ্রামে হাই স্পিড ইন্টারনেট পৌঁছে যাবে, লালকেল্লা থেকে ঘোষণা মোদীর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: আগামী ১০০০ দিনের মধ্যে ভারতের প্রতিটি গ্রামে অপটিক্যাল ফাইবার ইন্টারনেট পৌঁছে যাবে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ স্বাধীনতার ৭৩ বছর পূর্তি উপলক্ষ্যে দিল্লির লালকেল্লা প্রধানমন্ত্রী বলেন, “গত ৫ বছরে দেশের ১.৫ লক্ষ গ্রাম পঞ্চায়েত এলাকায় অপটিক্যাল ফাইবার ইন্টারনেট পৌঁছে গিয়েছে। ২০১৪ সালের আগে মাত্র ৫ ডজন …

আরও পড়ুন »

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বাংলাদেশের বিখ্যাত চিত্রকর মুর্তজা বশীর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো : নভেল করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলাদেশের স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুর্তজা বশীর (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সকাল ৯টা ১০ মিনিটে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ …

আরও পড়ুন »

করোনা মোকাবিলায় তিনটে ভ্যাকসিনের ট্রায়াল চলছে দেশে, জানালেন প্রধানমন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো : “করোনা মোকাবিলায় ভারতে তিনটে ভ্যাকসিনের ট্রায়াল চলছে।” শনিবার দেশের ৭৪তম স্বাধীনতা দিবসে (Independence Day) লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে এমনই আশার বাণী শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন তিনি বলেন, “দেশের মানুষের একটা বড় প্রশ্ন ভারতে ভ্যাকসিন কবে পাওয়া যাবে। আমি সবাইকে বলতে চাই ভারতের …

আরও পড়ুন »

লালকেল্লা থেকে পাকিস্তান ও চিনের বিরুদ্ধে সুর চড়ালেন মোদী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে নাম না করে পাকিস্তান ও চিনকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ৭৪তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “এত বিপর্যয় সত্ত্বেও সীমান্তে দেশের শক্তিকে চ্যালেঞ্জ করার খারাপ প্রয়াস করা হয়েছে। কিন্তু নিয়ন্ত্রণরেখা থেকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা পর্যন্ত যারা দেশের সার্বভৌমত্বের …

আরও পড়ুন »

স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরবাল করোনা আক্রান্ত

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো : করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল (Luv Agarwal)। শুক্রবার নিজের কোভিডে আক্রান্ত হওয়ার খবর টুইট করে জানিয়েছেন তিনি। নিজের টুইটার হ্যান্ডেলে লব লেখেন, “সবাইকে আমি জানাতে চাই, আমি করোনা আক্রান্ত হয়েছি। গাইডলাইন অনুযায়ী হোম আইসোলেশনে রয়েছি আমি। আমি সব বন্ধু ও সহকর্মীদের …

আরও পড়ুন »

করোনামুক্ত অমিত শাহ, টুইট করে নিজেই জানালেন সুস্থতার কথা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো : অমিত শাহের কোভিড (Covid-19) রিপোর্ট নেগেটিভ এল। শুক্রবার নিজেই টুইটার হ্যান্ডেলে একথা জানিয়েছেন তিনি। টুইটারে তিনি লিখেছেন, “আজ আমার করোনার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই এবং এই মুহুর্তে আমি যারা ও আমাকে শুভেচ্ছা জানিয়ে আমার পরিবারকে আশীর্বাদ করেছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা …

আরও পড়ুন »

লক্ষ্য ঐক্য স্থাপন, অযোধ্যায় মসজিদ নির্মাণের প্রস্তাব দিল বহু হিন্দু

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে।  এবার মসজিদ তৈরি করতে হবে। তাহলেই অযোধ্যাকে ঐক্যের এক অন্যন্য প্রতীক হিসেবে তোলা যাবে। আর এর জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে মসজিদ তৈরিতে উৎসাহ দিচ্ছে অনেক হিন্দু।  ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দির নির্মাণের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠান থেকে …

আরও পড়ুন »

১৬ আগস্ট থেকে খুলছে বৈষ্ণব দেবী মন্দির, তীর্থযাত্রীদের জন্য থাকছে একাধিক বিধিনিষেধ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ১৬ আগস্ট থেকে পুনরায় শুরু হতে চলেছে বৈষ্ণব দেবী যাত্রা। করোনা ভাইরাসের কারণে ৫ মাস বন্ধ থাকার পর রবিবার থেকে পুনরায় এই যাত্রা শুরু করার কথা জানিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন। তবে থাকছে কিছু নির্দেশিকা। মঙ্গলবার সন্ধ্যায় জম্মু-কাশ্মীর প্রশাসনের তরফে তীর্থযাত্রীদের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, …

আরও পড়ুন »

জাতীয় সঙ্গীতের পাশাপাশি মমতার লেখা গান, কাল রেড রোডে স্বাধীনতার অনুষ্ঠানে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো : স্বাধীনতা দিবসের (Independence Day) অনুষ্ঠানে রেড রোডে বাজবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান। সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর লেখা গান বাজানো কোনও নতুন ঘটনা নয়। ৯ বছরের শাসনকালের একাধিকবার এই ধরনের ঘটনার সাক্ষী থেকেছে রাজ্যবাসী। জানা গিয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে থাকা যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী …

আরও পড়ুন »

যেমন করে হোক বিজেপি থেকে কর্মী ভাঙিয়ে আনতে হবে, নির্দেশ পিকের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো : পিকের স্যারের নতুন নির্দেশ তৃণমূলের নীচুতলার নেতাদের। যেনতেন প্রকারেণ এলাকার বিজেপি (BJP) কর্মীদের তৃণমূলে যোগদান করাতে হবে। আর এমন নির্দেশের পর, ঘোর বিড়ম্বনায় পড়েছেন তৃণমূলের (TMC) নিচুতলার নেতাকর্মীরা। কারণ, দুদিন আগে পর্যন্ত এলাকায় যাদের সঙ্গে লাঠালাঠি করেছেন, তাদেরই কিনা জামাই আদর দিয়ে বরণ করে ঘরে তুলতে …

আরও পড়ুন »

কলকাতায় মহিলার মৃতদেহ পাচার করতে গিয়ে ট্যাক্সি সহ ধৃত ৩

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো : খুন করে এক মহিলার দেহ পাচার করতে গিয়ে ধরা পরল কলকাতা পুলিশের (Kolkata Police) হাতে। শুক্রবার সকালে চৌবাগা বাসস্ট্যান্ডের কাছে চালক-সহ তিনজন একটি ট্যাক্সিতে করে যাচ্ছিলেন। সেই সময় পুলিশ রুটিন তল্লাশির জন্য গাড়ি আটকায়। ট্যাক্সির ডিকি খুলতে বলে পুলিশ। খুলতে প্রথমে আপত্তি করে দুই যাত্রী। তারা …

আরও পড়ুন »

ডেবরায় দলীয় নেত্রীকেই যৌন হেনস্থায় অভিযুক্ত হলেন তৃণমূল নেতা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো : তৃণমূল (TMC) পরিচালিত পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য দপ্তরের স্থায়ী সমিতির এক সদস্যার যৌন হেনস্তা করার অভিযোগ উঠল খাদ্য কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। ওই মহিলা পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানায় অভিযোগ দায়ের করেছেন। দলীয় নেতৃত্বের মধ্যেই এহেন অভিযোগ ওঠায় তীব্র অস্বস্তি তৈরি হয়েছে দলের অন্দরেই। ঘটনায় প্রকাশ, নির্যাতিতার পারিবারিক …

আরও পড়ুন »

সঙ্কট কাটেনি, ভেন্টিলেশনেই প্রণব মুখোপাধ্যায়

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো : এখনও সঙ্কট কাটেনি প্রাক্তন রাষ্ট্রপতির। শুক্রবার সকালে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গভীর কোমায় চলে গিয়েছেন প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee)। তাই ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। বৃহস্পতিবার দিল্লির সেনা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, “প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি। তিনি গভীর কোমায় আচ্ছন্ন। শারীরিক অবস্থার অন্যান্য মাপকাঠি স্থিতিশীল অবস্থাতেই …

আরও পড়ুন »

বঙ্গোপসাগরে নিম্নচাপ : ওড়িশা ও পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো : বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়েছে। যা ওড়িশা উপকূলে অবস্থান করছে। পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অভিমুখ করে এগোচ্ছে নিম্নচাপটি। আগামী দু তিন দিনে আরও শক্তিশালী হবে নিম্নচাপ। ফলে ওড়িশাতে ও অন্ধ্র প্রদেশে ভারী বৃষ্টির সর্তকতা। বাংলা য় বৃষ্টির সম্ভাবনা কমবে। সপ্তাহান্তে উপকূলের জেলাগুলিতে ও পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত …

আরও পড়ুন »