Breaking News
Home / TRENDING / করোনামুক্ত অমিত শাহ, টুইট করে নিজেই জানালেন সুস্থতার কথা

করোনামুক্ত অমিত শাহ, টুইট করে নিজেই জানালেন সুস্থতার কথা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

অমিত শাহের কোভিড (Covid-19) রিপোর্ট নেগেটিভ এল। শুক্রবার নিজেই টুইটার হ্যান্ডেলে একথা জানিয়েছেন তিনি। টুইটারে তিনি লিখেছেন, “আজ আমার করোনার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই এবং এই মুহুর্তে আমি যারা ও আমাকে শুভেচ্ছা জানিয়ে আমার পরিবারকে আশীর্বাদ করেছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। চিকিৎসকদের পরামর্শে আরও কিছু দিন বাড়ির বিচ্ছিন্নতায় থাকবেন।” অমিত শাহ (Amit Shah) আরও বলেন, “আমি মেদিনতা হাসপাতালের সমস্ত ডাক্তার এবং প্যারামেডিক্যাল কর্মীদেরও ধন্যবাদ জানাই যিনি আমাকে করোনার সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করেছিলেন এবং যারা আমার চিকিৎসা করছেন।”

প্রসঙ্গত, ২ আগস্ট করোনা ভাইরাসে আক্রান্ত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নিজেই টুইট করেছে কথা জানিয়েছিলেন অমিত শাহ। ফলে অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজার অনুষ্ঠানের যোগ দেওয়া হয়নি তাঁর। বেসরকারি অনুষ্ঠানে প্রায় দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর করোনা সংক্রমণ থেকে মুক্তি পেলেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে টুইট করেও তা মুছে দিলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি (Manoj Tiwari)। রবিবার সকালে টুইট করে এই খবর জানিয়েছিলেন দিল্লি বিজেপির (BJP) প্রাক্তন সভাপতি। কিন্তু তার এক ঘণ্টার মধ্যেই সেই টুইট মুছে দেন তিনি। কিন্তু এদিন স্বরাষ্ট্রমন্ত্রী খোদ টুইট করে নিজের সুস্থ হয়ে ওঠার খবর জানালেন। উল্লেখ্য, অমিত শাহ অসুস্থ হয়ে পড়ায় আটকে রয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণসহ বিজেপির সাংগঠনিক রদবদল। আপাতত করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি পেলেই এখনই কাজে যোগ দিতে পারবেন না অমিত শাহ।‌ বাড়িতে কয়েকদিন বিশ্রামের পর তাকে স্বাভাবিক জীবনে ফেরার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *