Breaking News
Home / TRENDING / জাতীয় সঙ্গীতের পাশাপাশি মমতার লেখা গান, কাল রেড রোডে স্বাধীনতার অনুষ্ঠানে

জাতীয় সঙ্গীতের পাশাপাশি মমতার লেখা গান, কাল রেড রোডে স্বাধীনতার অনুষ্ঠানে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

স্বাধীনতা দিবসের (Independence Day) অনুষ্ঠানে রেড রোডে বাজবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান। সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর লেখা গান বাজানো কোনও নতুন ঘটনা নয়। ৯ বছরের শাসনকালের একাধিকবার এই ধরনের ঘটনার সাক্ষী থেকেছে রাজ্যবাসী। জানা গিয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে থাকা যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা একটি গান তৈরি করেছেন। সেই গানটি বাজানো হবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। যদিও করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের কারণে এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের পরিসর অনেক ছোট। মুখ্যমন্ত্রীর পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে পুলিশের কয়েকটি বাহিনী অভিবাদন জানাবেন মুহূর্তটিকে। তারপরেই বাজানো হবে করোনা যোদ্ধাদের নিয়ে মুখ্যমন্ত্রীর লেখা গান।

করোনা-যোদ্ধাদের ভূমিকাকে কুর্ণিশ জানিয়ে, গানে মুখ্যমন্ত্রী লিখেছেন, “করোনা চলে যাবে, যাবেই এক দিন/ কোভিড যোদ্ধাদের মনে রেখো।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লেখা ও সুরে তৈরি এই গানটি ১৫ আগস্ট অনুষ্ঠান-স্থলে বাজানো হবে, তা ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের কর্তাব্যক্তিদের। এর আগেও করোনা সচেতনতা নিয়ে একটি গান লিখেছিলেন মুখ্যমন্ত্রী। লকডাউনের সময় বিশ্ব পরিবেশ দিবসে গানটি কলকাতা শহর জুড়ে বাজানোর উদ্যোগ নিয়েছিল কলকাতা পুলিশ। এবারও করোনা যোদ্ধাদের বাহবা দিয়ে লেখা মুখ্যমন্ত্রীর গানটি প্রচারের দায়িত্ব কলকাতা পুলিশের।

অন্যদিকে, রাজভবন সূত্রের খবর, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান-সূচি নিয়ে রাজ্যপাল ধনখড়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। ওই দিন রাজভবনের চা-চক্র ও অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগ দেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। নবান্ন সূত্রে খবর, রাজভবনের অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর তরফে এখনও কোনও বার্তা আসেনি। সূত্রের দাবি, রাজ্যপালের সঙ্গে ফোনে মুখ্যমন্ত্রীর দীর্ঘ কথাবার্তা হয়েছে। তাতে করোনা পরিস্থিতিতে রাজভবনের অনুষ্ঠানে বেশি লোকসমাগম যাতে না হয়, সেই পরামর্শ দেওয়া হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *