Breaking News
Home / TRENDING / বঙ্গোপসাগরে নিম্নচাপ : ওড়িশা ও পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে নিম্নচাপ : ওড়িশা ও পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়েছে। যা ওড়িশা উপকূলে অবস্থান করছে। পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অভিমুখ করে এগোচ্ছে নিম্নচাপটি। আগামী দু তিন দিনে আরও শক্তিশালী হবে নিম্নচাপ। ফলে ওড়িশাতে ও অন্ধ্র প্রদেশে ভারী বৃষ্টির সর্তকতা। বাংলা য় বৃষ্টির সম্ভাবনা কমবে। সপ্তাহান্তে উপকূলের জেলাগুলিতে ও পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা শনি ও রবিবার।

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৬৮ থেকে ৯১ শতাংশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *