Breaking News
Home / TRENDING / লক্ষ্য ঐক্য স্থাপন, অযোধ্যায় মসজিদ নির্মাণের প্রস্তাব দিল বহু হিন্দু

লক্ষ্য ঐক্য স্থাপন, অযোধ্যায় মসজিদ নির্মাণের প্রস্তাব দিল বহু হিন্দু

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে।  এবার মসজিদ তৈরি করতে হবে। তাহলেই অযোধ্যাকে ঐক্যের এক অন্যন্য প্রতীক হিসেবে তোলা যাবে। আর এর জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে মসজিদ তৈরিতে উৎসাহ দিচ্ছে অনেক হিন্দু। 

৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দির নির্মাণের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠান থেকে অযোধ্যা ঐক্যের প্রতীক হবে বলে জানিয়েছিলেন তিনি। ওই অনুষ্ঠানে ২ জন মুসলিম আইনজীবীও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কথা মতো ঐক্যের জন্য চাই, হিন্দু মুসলিমদের মধ্যে পারস্পরিক একতা। তাই মন্দিরের পাশাপাশি অযোধ্যায় মসজিদ হলে, দু’পক্ষই খুশি হবে এবং তাতে ঐক্যের পরিবেশ তৈরি হবে বলে মনে করছেন অনেকে। তাই অনেক হিন্দু অযোধ্যায় মসজিদ তৈরির পরামর্শ দিচ্ছেন। এই কথা স্বীকার করে জানাল সুন্নি ওয়াকফ বোর্ড। তবে ওয়াকফ বোর্ড আপাতত ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন গঠনের কথা জানিয়েছে। সেই ফাউন্ডেশনই মসজিদ নির্মাণের দায়িত্বে থাকবে। 

সূত্রের খবর, মসজিদ নির্মাণের জন্য যে সমস্ত প্রস্তাব গিয়েছে ওয়াকফ বোর্ডের কাছে, তার মধ্যে ৬০ শতাংশই হিন্দু রয়েছে। এমনকি অনেক হিন্দু মসজিদ নির্মাণের জন্য আর্থিক সাহায্য দেওয়ার কথাও জানিয়েছে। অন্যদিকে ফাউন্ডেশনও মসজিদ নির্মাণের জন্য বিদেশি অর্থ আনার প্রক্রিয়ায় শুরু করেছে। মসজিদ নির্মাণের একটি নকশাও ইতিমধ্যে তৈরি করা হয়েছে। আগামী সপ্তাহে একটি পোর্টাল চালু করার কথা জানিয়েছে ফাউন্ডেশন। সেই পোর্টালে মসজিদ নির্মাণের যাবতীয় তথ্য পাওয়া যাবে বলেও জানানো হয়েছে। ফলে অযোধ্যায় ঐক্য স্থাপনের জন্য চেষ্টা করছে দু’পক্ষই। 

প্রসঙ্গত, গত বছর নভেম্বরে সুপ্রিম কোর্ট তথাকথিত বাবরি মসজিদ রায়ে অযোধ্যার অন্যত্র মসজিদ নির্মাণের জন্য ৫ একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছিল সরকারকে। সেই মতো রামজন্মভূমি থেকে ২০ কিলোমিটার দূরে অযোধ্যার ধাননিপুর গ্রামে সুন্নি ওয়াকফ বোর্ডকে জমি দেয় উত্তরপ্রদেশ সরকার। সেই জমিতেই হবে মসজিদ নির্মাণ। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *