ঈষাণিকা ভোরাই :
শুক্রবার তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্টের বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ। পদ্ধতিগত ত্রুটির কারন দেখিয়ে পুনরায় মামলা করার পরামর্শ হাইকোর্টের। সোমবার এই মামলার শুনানি শুনবে কলকাতা হাইকোর্ট।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বিচারপতি সুব্রত তালুকদারের একক বেঞ্চ রায় দিয়ে জানিয়েছিল, সোমবার পর্যন্ত পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া স্থগিত থাকবে। হাইকোর্টের একক বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে শুক্রবারই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল মামলা করে তৃণমূল কংগ্রেস। শুক্রবার সেই মামলায় শুনানির শুরুতেই ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, মৌখিকভাবে নয়, লিখিতভাবে আবেদন করতে হবে। এই পদ্ধতিগত ত্রুটি সারিয়ে সোমবার আবার মামলা করলে ডিভিশন বেঞ্চ তাঁর শুনানি শুনবে। উল্লেখ্য, সোমবারই নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্য হলফনামার আকারে কমিশনকে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সুব্রত তালুকদার। ফলে বর্তমান পরিস্থিতিতে সোমবার পুনরায় শুনানি হবে কলকাতা হাইকোর্টে। তবে ওই দিন, সোমবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যদি তৃণমূল কংগ্রেস ও নির্বাচন কমিশনের আনা মামলা শুনানির জন্য গ্রহণ করে তাহলে সোমবার শুনানির সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে এ মামলার শুনানি হবে না। সোমবার যে এজলাসেই শুনানি হোক না কেন, রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন যে পিছিয়ে যাচ্ছে তা একপ্রকার বলাই যায়। এদিকে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, ‘যখনই ভোট হোক আমরা প্রস্তুত। মানুষ আমাদের সঙ্গে আছে, জয় আমাদের হবেই।’
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news