Breaking News
Home / TRENDING / পকসো আইনে সংশোধন করবে সরকার

পকসো আইনে সংশোধন করবে সরকার

নিজস্ব সংবাদদাতা:
কাঠুয়া ধর্ষন কাণ্ডের নির্মমতায় রাগে ফুঁসছে দেশ। এরইমাঝে পকসো আইনে সংশোধন করতে চলেছে সরকার । কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী মানেকা গান্ধী জানিয়েছেন ১২ বছরের কম বয়সী শিশুর ধর্ষনকারীর মৃত্যুদণ্ডের আইন করা হবে। কাঠুয়া ধর্ষন কাণ্ডে আইন নিজের পথে এগোচ্ছে বলে জানান মানেকা। প্রসঙ্গত, জম্মু কাশ্মীরের ৮ বছরের শিশুকে অপহরণ করে মন্দিরে বন্দি করে ৭ দিন ধরে গণধর্ষন করা হয়। ধর্ষকদের মধ্যে একজন নাবালক ও এক পুলিশ অফিসারও রয়েছে । পরে ওই শিশুটিকে গলা টিপে খুন করে রাস্তায় ফেলে দেওয়া হয়।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *