নিজস্ব সংবাদদাতাঃ
প্রবীণ সাংবাদিক মধু কিশওয়ার কাঠুয়া গণধর্ষণ কাণ্ড নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন। এই ঘটনার পেছনে পাকিস্তানের হাত আছে বলে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। তিনি দাবি করেন,জম্মুর বেশ কিছু প্রবীণ আইনজীবীর সঙ্গে কথা বলেছিলেন। তাঁরা জোর দিয়ে জানিয়েছেন, তাঁরা ধর্ষক ও হত্যাকারীকে রক্ষা করতে চাইছেন না। বরং সত্যের উদ্ঘাটন চাইছেন। এর পেছনে এক গভীর চক্রান্ত রয়েছে। রাইজি্ং কাশ্মীরের সঙ্গে গিলানি হুরিয়তের মদতে পিডিপিও এই চক্রান্তে সামিল হয়েছে এমনটাই দাবি ওই প্রবীণ সাংবাদিকের। পাকিস্তান সীমান্তের কাছাকাছি এলাকার অনেকেই পাকিস্তান থেকে মাদক দ্রব্য পাচারের সঙ্গে জড়িত। আইএসআই ও হুরিয়ত এই অঞ্চলে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। কাঠুয়ার জঙ্গল সংলগ্ন এলাকাও তাদের টার্গেট।
পিডিপি পরবর্তী নির্বাচনে জম্মু অঞ্চলে আরও বেশি আসনে জিততে চায় যাতে তাদের অন্য কোনও দলের সঙ্গে জোট করতে না হয়। আর পিডিপির এই পরিকল্পনায় সাহায্য করছে হুরিয়ত, এমনটাই দাবি মধু কিশওয়ারের। আসিফা কাণ্ডে সেই পরিকল্পনার ছাপ স্পষ্ট অভিযোগ মধু কিশওয়ারের।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news