নীল বণিকঃ
উত্তরবঙ্গের সংখ্যালঘুরা ক্রমেই বিজেপির দিকে ঝুঁকছে। উত্তরবঙ্গের পাঁচটি জেলায় মোট ৪২% আসনে পদ্ম শিবিরের প্রার্থী হয়েছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। কোচবিহার জেলায় দিনহাটা থেকে প্রার্থী হয়েছেন আনোয়ার হোসেন। মালদা ও উত্তর দিনাজপুরের মতো সংখ্যালঘু অধ্যুষিত জেলা থেকেও মুসলিম যুবক, যুবতীরা বিজেপির প্রার্থী হয়েছেন। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ মিলিয়ে উত্তরের জেলাগুলি থেকে প্রায় ২০০র কাছাকাছি মুসলিম প্রার্থী হয়েছেন বিজেপির টিকিটে। দলের সংখ্যালঘু সেলের সভাপতি মহম্মদ আলি হোসেন বলেন, তৃণমূলের মেরুকরণের রাজনীতি সংখ্যালঘু সম্প্রদায় ধরতে পেরেছেন। তাই সংখ্যালঘু যুবক,যুবতীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ত্যাগ করছেন বলে দাবি আলি হোসেনের।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news