নিজস্ব সংবাদদাতা:
অত্যাধুনিক প্রযুক্তির ওপর জয়ী হল আদিম হিংসা। সিসিটিভি, ড্রোন, ফাঁদ যার নাগাল পেল না, সেই রয়্যাল বেঙ্গল টাইগারের বল্লমের আঘাতে মৃত্যু হল। পশ্চিম মেদিনীপুরের বাঘঘোরার জঙ্গলে পাওয়া গেল বাঘের দেহ। দেড়মাস ধরে লুকোচুরি খেলে বেড়ানো রায়বাহাদুরের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। বনদফতরের আধিকারিরেরা ঘটনাস্থলে পৌঁছন। এরপর বাঘটির দেহ মেদিনীপুরে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে । শুক্রবার কাননডিহা জঙ্গলে শিকারে গিয়ে গ্রামবাসীরা শুক্রবার একটি আধখাওয়া বনশুয়োরের দেহ দেখতে পায়। পাশাপাশি এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পায়। বনশুয়োরের সঙ্গে বাঘের ধস্তাধস্তির ছাপ চারিদিকে ছড়িয়ে ছিল। পাশাপাশি বাঘের দেহ পড়েছিল। বন বিভাগের অভিযোগ, শিকারির দলটি বাঘটিকে পিটিয়ে মারে।পরে মেদিনীপুর বন বিভাগ এর লোকেরা গিয়ে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। বর্তমানে আদিবাসীদের শিকার উৎসব চলছে। এই উপলক্ষে তাঁরা জঙ্গলে শিকারে গিয়েছিল। পরে জঙ্গলে বাঘের আক্রমণের মুখে পরে তাঁরা। আহত দুই শিকারিকে স্থানীয় দেপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এনে ভর্তি করা হয়। পরে অবস্থা গুরুতর হওয়ার জন্য মেদিনীপুর মেডিকাল কলেজ হাসপাতালে দুজনকে নিয়ে যাওয়া হয়েছে। এই দুই ব্যক্তির নাম বাবলু হাঁসদা ও বাদল হাঁসদা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news