নীল বণিকঃ
বামেদের ডাকা ছয় ঘণ্টার বনধকে সমর্থন করা যায় না এমনটাই জানালেন বিজেপি নেতা মুকুল রায়। তাঁর দাবি, বনধ করে লাভ হয় না। উল্টে সাধারণে ভোগান্তি বাড়ে। বামেদের ডাকা বনধকে কটাক্ষ করে তিনি বলেন,বনধ ডাকার মতো শক্তি বামেদের নেই। বাম ও কংগ্রেস এই রাজ্যে সাইনবোর্ডে পরিণত হয়েছে। তার দাবি,এই রাজ্যে এই দুই দলের আগামী কর্মসূচি কার্যকর হবে না। তৃণমূলের সঙ্গে লড়াই করার ক্ষমতা রয়েছে বিজেপির। শাসক দলের সন্ত্রাসের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করছে বিজেপির কর্মীরাই।
আদালতেও লড়াই করছে বিজেপি। তাই শাসকের সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদে রাজ্যের মানুষ বিজেপিকেই বেশি ভরসা করছেন বলে জানান মুকুল রায়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news