Breaking News
Home / হেড লাইন্স (page 855)

হেড লাইন্স

ভোট দিতে এসে বাঁকুড়ায় তিরবিদ্ধ এক

বাঁকুড়া, ১৪ মে: নিজস্ব প্রতিনিধি : বাঁকুড়ার জঙ্গলমহল রাইপুরের মেলেড়া গ্রাম পঞ্চায়েতের লাগদা বুথে তিরবিদ্ধ এক ভোটকর্মী । আহতের নাম লক্ষীকান্ত মহন্ত। ভোট দিয়ে বুথ থেকে বেরনোর সময় তৃণমূল ও নির্দল সমর্থকদের ঝামেলার মধ্যে পড়ে তিনি তিরবিদ্ধ হন বলে অভিযোগ। আহত ব্যক্তিকে রাইপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। …

আরও পড়ুন »

বোমা গুলি নয়, ছাপ্পা ভোটে মজেছে পুরুলিয়া, অভিযোগ বিরোধীদের

পুরুলিয়া, ১৪ মে: বোমবাজি, খুনের ঘটনা না ঘটলেও বিজেপি সহ বিরোধীদের অভিযোগ, পুরুলিয়া জেলায় ছাপ্পা ভোট চলছে নির্বিঘ্নে। নিরাপত্তা দেওয়ার মতো পুলিশ না থাকায় এবং বিরোধীদের তেমন শক্তি না থাকায় অবাধে ছাপ্পা ভোট করছে শাসক দল- বলে অভিযোগ উঠছে। যদিও শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। উল্টে তৃণমূলের দাবি জেলায় শান্তিপূর্ণভাবেই …

আরও পড়ুন »

পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে শাসকদলের ব‍্যপক সন্ত্রাসের অভিযোগ, একাধিক জায়গায় আক্রান্ত বিরোধীরা

পূর্ব মেদিনীপুর,১৪ মে: পূর্ব মেদিনীপুরে শাসকদলের হাতে আক্রান্ত বিরোধীরা । ব‍্যপক সন্ত্রাসের অভিযোগ জেলা জুড়ে। আসুন দেখে নিই একনজরে জেলার বিভিন্ন স্থানে ভোট সন্ত্রাসের নানা চিত্র। পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের পশ্চিম ধলহরা গ্রামে তৃণমূলের আক্রমনে আহত হয়েছেন ৩ জন নির্দল প্রার্থী ও কর্মীসমর্থক বলে অভিযোগ।আহতদের তমলুক জেলা হাসপাতালে …

আরও পড়ুন »

ভোটকক্ষে তৃণমূলের নজরদারিতে চলছে ভোট

পূর্ব বর্ধমান : বাইরে ভোটের ছোট ছোট লাইন।বুথের ভিতরে চলছে নির্বিঘ্নে ভোট। ভোটকক্ষের সামনে পালা করে দাঁড়াচ্ছে দু একজন যুবক। ভোটারদের তারা দেখিয়ে দিচ্ছেন কোথায় ছাপ দিতে হবে।বাইরে দাঁড়িয়ে পুলিশ। এই চিত্র পূর্ব বর্ধমানের রায়না থেকে খন্ডঘোষ,জামালপুর থেকে গলসি সব জায়গাতেই। বিরোধীদের অভিযোগ সন্ত্রাসের আবহে চলছে ভোটগ্রহণ।কোথাও তৃণমূল নিজেই ছাপ্পা …

আরও পড়ুন »

রায়গঞ্জে বুথে ব্যাপক বোমাবাজি, অভিযুক্ত বিজেপি

উত্তর দিনাজপুর, ১৪ মে: বুথ দখল নিয়ে তৃণমূল- বিজেপি সংঘর্ষ, বোমাবাজি গুলি। আহত ১০ জন তৃনমূল কর্মী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ১২ নম্বর বরুয়া গ্রামপঞ্চায়েতের ভাগডুমুর বাজিতপুর ভোটগ্রহন কেন্দ্রে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা বুথ দখল করতে আসলে তাদের বাধা দিতে গেলে গুলি চালায়, ব্যাপক বোমাবাজি …

আরও পড়ুন »

আরামবাগে ভোট দিতে গিয়ে আক্রান্ত ২ তৃণমূল কর্মী

আরামবাগ, ১৪ মে: ভোট দিতে গিয়ে মারাত্মক ভাবে আক্রান্ত হলেন তৃণমূলের দুই সক্রিয় কর্মী।ভোট গ্রহন কেন্দ্রের বাইরে থেকেই তাদের দুজনকে আটকে দিয়ে লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় তাদের তুলে নিয়ে আসে তৃণমুলেরই লোকজন।ভআক্রান্ত তৃণমূল কর্মীদের না নাম বিজয় ঘোষ ও পলাশ কুন্ডু। ঘটনা আরামবাগের আড়ান্ডি অঞ্চলের সিয়ারা এলাকার। …

আরও পড়ুন »

কাকলি অনুগামীর মাথা ফাটল সব্যসাচীর ছেলেদের হাতে

নিজস্ব প্রতিনিধি : তৃণমুলের গোষ্ঠীদ্বন্দ্ব জ্যাংড়া হাতিয়াড়া ২২১ নং বুথে। সাংসদ কাকলী ঘোষ দস্তিদারের অনুগামীরা ছাপ্পা দিতে আসে। সব্যসাচী অনুগামীরা বাধা দিলে মাথা ফাটিয়ে দেওয়া হয়। রাজ্জাক হুসেনের মাথা ফাটে। এদিকে নিউটাউন গৌরাঙ্গনগরে পাথরঘাটা ২নং গ্রাম পঞ্চায়েতের ২২৬নং বুথে তৃনমূল-বিজেপি সংঘর্ষ, বোমাবাজি, গুলি। ঘটনাস্থলে বিধাননগর পুলিশের বিশাল পুলিশ বাহিনী। তৃণমূলের …

আরও পড়ুন »

জমি নিয়ে বিবাদের জেরে মৃত্যু , বাঁকুড়ায় ভোট বয়কট গ্রামবাসীদের

বাঁকুড়া, ১৪ মে রবিবার জমিজমা সংক্রান্ত গ্রাম্য বিবাদের জেরে সুনীল কর্মকার নামে এক গ্রামবাসীকে হত্যার ঘটনার প্রতিবাদে ভোট বয়কট করলেন গ্রামের মানুষ। ঘটনাটি বাঁকুড়ার সিমলাপাল ব্লকের ধূল্যাপুর গ্রামের। ধূল্যাপুর প্রাথমিক বিদ্যালয়ের ৯১নাম্বার বুথে কয়েকশো ভোটার এই ঘটনার জেরে ভোট বয়কট করেছেন। গ্রামবাসীদের দাবি জমি সংক্রান্ত একটি ঘটনায় নিরীহ এক গ্রামবাসীর …

আরও পড়ুন »

কুলতলিতে তৃণমূল কর্মীকে গুলি করে খুন

দক্ষিণ ২৪ পরগনা, ১৪ মে: দুষ্কৃতিদের গুলিতে খুন হলেন এক তৃণমূল কর্মী। এই ঘটনা দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার মেরিগঞ্জ গ্রামপঞ্চায়েতের বালির চর এলাকার। গুলিতে নিহত ওই তৃনমূল কর্মীর নাম আরিফ গাজীI এই ঘটনায় এসইউসি আইয়ের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছেI বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন https://www.youtube.com/channelhindustan https://www.facebook.com/channelhindustan

আরও পড়ুন »

ব্যালট বাক্সে জল ঢেলে দেওয়ায় উত্তেজনা, বন্ধ ভোট গ্রহণ

নিজস্ব সংবাদদাতা : পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের কাশীনাথপুরে ১৯২ নম্বর বুথে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ব্যালট বাক্সে জল ঢেলে দেওয়ায় দুপক্ষের মধ্যে মারামারি শুরু হয়। স্থানীয় বাসিন্দারা ভোট বন্ধ করে দেন। বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন https://www.youtube.com/channelhindustan https://www.facebook.com/channelhindustan

আরও পড়ুন »

১১ টা পর্যন্ত ২৬ শতাংশ ভোট পড়ল

নিজস্ব প্রতিনিধি: নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়েছে ২৬ শতাংশ। এদিন ভোট শুরুর সময় থেকেই অনেক জায়গায় যেমন মানুষের লম্বা লাইন দেখা গেছে আবার কোথাও কোথাও সকাল থেকে ভিড় হয়নি বুথের লাইনে। গতকালের দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রাম বাংলা আর তার জেরেই ঝড়বৃষ্টিতে ছিন্নভিন্ন গৃহস্থালি ছেড়ে …

আরও পড়ুন »

ক্যানিংয়ে কংগ্রেসের হাতে আক্রান্ত ৩ তৃণমূল কর্মী

ক্যানিং, ১৪ মে: ক্যানিংয়ে কংগ্রেসের হাতে আক্রান্ত হল তিন তৃণমূল কংগ্রেস কর্মী। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে ক্যানিং থানার দিঘীরপাড় গ্রামপঞ্চায়েতের ১৩০ নং বুথে।এদিন সকালে জনাকুড়ি সশস্ত্র কংগ্রেস সমর্থক আচমকা তৃণমূলের উপর আক্রমম চালায় বলে অভিযোগ। ঘটনায় দীপক কয়াল, অজয় কয়াল, সুজয় ভুঁইয়া নামে তিন তৃণমূলকর্মী মারাত্মক জখম হয়। ঘটনাস্থল থেকে …

আরও পড়ুন »

গাজীপুরে পুলিশ ও তৃণমূলের ছাপ্পা ভোট, দেখুন ভিডিও

ঈশানিকা ভোরাই : পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস । আজ সকাল থেকেই উত্তর গাজীপুরের দুটো, দক্ষিণ গাজিপুরের দুটো ও মিদ্যেপাড়ায় ১টি বুথ দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ।পুলিশ ও তৃণমূল কর্মীরা মিলে ভোট কেন্দ্রে ছাপ্পা ভেট দিচ্ছে বলে অভিযোগ ওঠে। এই ৫টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানানো হবে নির্বাচন কমিশনের …

আরও পড়ুন »

কালিয়াগঞ্জে আক্রান্ত বিজেপি নেতা

উত্তর দিনাজপুর, ১৪ মে: দুষ্কৃতিদের মারে আহত হলেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ডালিমগাঁ  এলাকার লোহাতারা ৮৩ নাম্বার বুথ  বিজেপির কৃষান মোর্চার মন্ডল সাধারণ সম্পাদক দিলীপ রজক আহত। তার ডান পা ভেঙে যায়। তাকে লক্ষ্য করে গুলিও চালায় দুষ্কৃতিরা, কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়। গুলি তার কানের পাশ দিয়ে ঘেঁষে চলে যায়। …

আরও পড়ুন »

বুধাখালি : সিপিএম বলছে পুড়িয়ে খুন, শর্ট সার্কিট, বলছে তৃণমূল

কাকদ্বীপ, ১৪ মে: কাকদ্বীপে বাম দম্পতিকে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ থানার বুধাখালির ২১৩ নম্বর বুথে। মৃতরা হলেন দেবু সাহা(৪৭) ও ঊষা সাহা (৪২)। নিহতরা সিপিএমের সর্ক্রীয় কর্মী ছিলেন। দেবু দাসের ছেলে দীপঙ্কর দাসের অভিযোগ, “তৃণমূল সমর্থকরা তাঁর বাবাকে তৃণমূল …

আরও পড়ুন »

কাকদ্বীপে বাম দম্পতিকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কাকদ্বীপ, ১৪ মে: কাকদ্বীপে বাম দম্পতিকে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ থানার বুধাখালির ২১৩ নম্বর বুথে। মৃতরা হলেন দেবু সাহা(৪৭) ও ঊষা সাহা (৪২)। নিহতরা সিপিএমের সর্ক্রীয় কর্মী ছিলেন। দেবু দাসের ছেলে দীপঙ্কর দাসের অভিযোগ, “তৃণমূল সমর্থকরা তাঁর বাবাকে তৃণমূল …

আরও পড়ুন »