Breaking News
Home / TRENDING / কাকদ্বীপে বাম দম্পতিকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কাকদ্বীপে বাম দম্পতিকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কাকদ্বীপ, ১৪ মে: কাকদ্বীপে বাম দম্পতিকে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ থানার বুধাখালির ২১৩ নম্বর বুথে। মৃতরা হলেন দেবু সাহা(৪৭) ও ঊষা সাহা (৪২)। নিহতরা সিপিএমের সর্ক্রীয় কর্মী ছিলেন।
দেবু দাসের ছেলে দীপঙ্কর দাসের অভিযোগ, “তৃণমূল সমর্থকরা তাঁর বাবাকে তৃণমূল করার জন্য প্রায়ই চাপ দিত। কিন্তু তাঁর বাবা তৃণমূল করার বিষয়ে রাজি ছিলেন না। এই নিয়েই তাঁর বাবার সঙ্গে তৃণমূল সমর্থকদের ঝামেলা ছিল। রবিবার রাতে যখন বাড়িতে কেউই ছিলেন না, সেই সময় তৃণমূল সমর্থকরা বাড়িতে ঢুকে তাঁর বাবা ও মা’কে হাত-পা বেঁধে, শ্বাসরোধ করে মেরে ফেলে। তার পর গায়ে কেরসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়।”
বুধাখালি গ্রাম পঞ্চায়েতের সিপিএমের অঞ্চল সম্পাদক সুশীল দাস জানান, “এই বুথে ৪০ বছর ধরে সিপিএম জিতে আসছে। দেবপ্রসাদ এই বুথে সিপিএমের সক্রিয় কর্মী ছিলেন। তাঁকে তৃণমূল করার জন্য চাপ দেওয়া হচ্ছিল। তৃণমূল করতে রাজি হয়নি বলেই, তাঁদের মেরে ফেলা হয়েছে।”
অন্যদিকে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা জানান, ভোটের আগে তৃণমূল দলের দুর্নাম করতে সিপিএমের এটা চক্রান্ত। গত কাল ঝড় হয়েছিল, সেই সময় শট সার্কিট থেকে ওই দুজনের মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *