Breaking News
Home / হেড লাইন্স (page 804)

হেড লাইন্স

অনশন আন্দোলনের সম্মানটুকু না দিলে নিজের অতীতকে অস্বীকার করবেন মমতা

দেবক বন্দ্যোপাধ্যায়ঃ অনশন আন্দোলনের ন্যূনতম সম্মানটুকুও কী মমতা-সরকারের থেকে আশা করে যায় না! আজকের মুখ্যমন্ত্রী, সেদিনের বিরোধী নেত্রীর ২৬ দিনের অনশনের কাহিনী এখন স্কুল পাঠ্য। কে বলতে পারে অনশনের অনুপ্রেরণা আজকের প্রতিবাদীরা জেনে কিংবা অজান্তেই তাঁর থেকে পেয়েছে! নিজেদের মাথার ওপর একটি সুরক্ষিত ছাদ ও চারপাশে চারটি সুরক্ষিত দেওয়ালের দাবি …

আরও পড়ুন »

 মেডিক্যালে বিশাল পুলিশ বাহিনী, সংশয়ে অনশনরত ছাত্ররা ( Big Breaking )

নিজস্ব সংবাদদাতা : মেডিকেল কলেজে মোতায়েন করা হল বিশাল পুলিশ বাহিনী। সূত্রের খবর অনশন বিক্ষোভ প্রত্যাহার করতে ভোর রাতেই চালানো হতে পারে অপারেশন।অগ্রিম বুকিং করা হয়েছে ৬ টি বেড।

আরও পড়ুন »

মোহনবাগানের ভোটের খুঁটিনাঁটি।জানুন ক্লিক করে

‌নিজস্ব সংবাদদাতা : অবশেষে সমাধান। নির্বাচনের দামামা বাজা চূড়ান্ত হল মোহনবাগানে। ক্লাবের নির্বাচন নিয়ে বৃহস্পতিবার রায় দিল আদালত। বিচারপতি শেখর ববি শরাফ নির্দেশ দেন, ১৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। সাত সদস্যের কমিটি গড়ে দিয়েছে আদালত। কমিটিতে রয়েছেন অবসরপ্রাপ্ত তিন বিচারপতি—সুশান্ত চ্যাটার্জি, অসীম রায় ও দিলীপ শেঠ। দু–পক্ষই বলছে, সত্যের …

আরও পড়ুন »

২১ জুলাই উপলক্ষে কড়া নিরাপত্তা শহরে

নিজস্ব সংবাদদাতা ২১ জুলাইয়ে তৃণমূলের সভা উপলক্ষে শহরজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সারা শহরে ৬ হাজার পুলিশ মোতায়েন করা হবে। শহরের য়েই গেস্ট হাউসে সমর্থকেরা থাকবেন সেখানেও পুলিশি নিরাপত্তা থাকবে। সভাস্থলের আশেপাশে ১৮টি জায়গায় অ্যাম্ব্যুলেন্স রাখা থাকবে। সভার কাছে ৪টে বড় ভিউ কাটার থাকবে। সভায় নজরদারি করতে ৮টি জায়ান্ট …

আরও পড়ুন »

রবীন্দ্রসঙ্গীতের মাৎসন্যায়, চাপা পড়ল দ্বিজেন্দ্রগীতি!

কিশোর ঘোষঃ আজ ১৯ জুলাই, দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিন। দ্বিজেন্দ্রলাল রায় মানে মহীরুহ বাঙালি জিনিয়াস। অসংখ্য গান, কবিতা, নাটক। অথচ আমরা তাঁকে ভুলে গেছি! আমাদের ২৫ বৈশাখ মনে থাকে, এমনকী ২২ শ্রাবণও ভুলি না। কিন্তু ১৯ জুলাইকে মোটে পাত্তা দি না। তবে আধুনিক বাংলাগানের অন্যতম ভগীরথ দ্বিজেন্দ্রলাল রায়কে ভুলে যাওয়ার অনেক …

আরও পড়ুন »

ফের অনিকেতদের জন্য কবিতা লিখলেন মন্দাক্রান্তা সেন

নিজস্ব সংবাদদাতাঃ গতকাল মমতার চোখে চোখ রেখে মেডিকেল কলেজের ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন মন্দাক্রান্তা সেন। তিনি কবি। কলমকে অস্ত্র করেই গর্জে উঠেছিলেন। আজ ফের কবিতা লিখলেন অনশনরত অসুস্থ ছাত্র অনিকেত ও অনিকেতদের জন্যে। সেই কবিতা দর্শক-শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার আগে শোনা যাক গুরুতর অসুস্থ অনিকেত কী বললেন। বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন https://www.youtube.com/channelhindustan https://www.facebook.com/channelhindustan

আরও পড়ুন »

সাবধান! মমতার মোড়লদের ভাত মারতে বঙ্গ আসরে ‘সত্যা’

সুমন ভট্টাচার্য :  রামগোপাল ভর্মার ‘কাল্ট’ সিনেমা ‘সত্যা’র এ বছর ২০ বছর পূর্তি হচ্ছে। ‘সত্যা’ করে বলিউডি প্রতিষ্ঠা পেয়ে যাওয়া অনুরাগ কাশ্যপ থেকে মনোজ বাজপেয়ি, সকলেই এই সিনেমার একটা বিশেষত্বের কথা বলেন। এই সিনেমার মূখ্য চরিত্র, অর্থাৎ সত্যা, কে, তিনি কোথা থেকে মুম্বাই শহরে এসেছিলেন, সেই সম্পর্কে সেলুলয়েডের পর্দায় কিছু …

আরও পড়ুন »

প্রধানমন্ত্রীর সভায় আহতদের পাশে আছেন মুখ্যমন্ত্রী

নীল বণিকঃ প্রধানমন্ত্রীর সভায় আহতদের দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা হাসপাতালে বিজেপির আহত কর্মীদের দেখতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রথমেই মুখ্যমন্ত্রী যান হাসপাতাল সুপারের ঘরে। এরপর ওয়ার্ড ঘুরে বিজেপির আহত কর্মীদের দেখেন তিনি। বেশ কয়েকজন আহত কর্মীর সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলেন। তাদের পাশে রাজ্য সরকার আছে বলে আহত …

আরও পড়ুন »

আস্থা ভোটে থাকছেন না টিডিপি সাংসদ

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার মোদি সরকারের প্রথম অগ্নিপরীক্ষা- আস্থা ভোট। দলের সব সাংসদকে উপস্থিত থাকতে হুইপ জারি করেছে টিডিপি। কিন্তু তবুও শুক্রবারের আস্থা ভোটে উপস্থিত থাকবেন না বলে জানিয়েছেন টিডিপি নেতা জে সি দিবাকর রেড্ডি। তিনি জানিয়েছেন, টিডিপি এবং কেন্দ্রের টানাপোড়েনে তিনি বিরক্ত। বর্তমান রাজনৈতিক আবহে তিতিবিরক্ত রেড্ডি এখন নিজের গ্রাম …

আরও পড়ুন »

উলটপুরাণ! কংগ্রেসের হাতে মার খেল তৃণমূল

নিজস্ব সংবাদদাতা, জয়নগর: ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় যাওয়ায় কংগ্রেস সমর্থকদের হাতে প্রহৃত এক তৃণমূল সমর্থক। জানা গিয়েছে, জয়নগর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের ডাকে বুধবার বিকালে জয়নগর পৌরসভার ১৪নং ওয়ার্ডের মূলদিয়া মোড়ে ২১ জুলাই এর সমর্থনে এক রাজনৈতিক সভা করা হয়। সভায় বক্তব্য রাখেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস ও দঃ ২৪ …

আরও পড়ুন »

গর্ভবতীদের মধ্যে হৃদরোগে আক্রান্তের সংখ্যা কেন বাড়ছে?

নিজস্ব সংবাদদাতাঃ গর্ভবতী অবস্থায় হৃদরোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। অনেক ক্ষেত্রে শিশুর জন্মের দু’মাস পরে আক্রান্ত হচ্ছেন মা। এনওয়াইইউ স্কুল অব মেডিসিনের গবেষকরা সম্প্রতি এমন ভয়ের তথ্যই তুলে ধরেছেন। ২০০২ থেকে ২০১৪ সালের মধ্যে মায়েদের হার্ট অ্যাটাকের সংখ্যা বেড়েছে ২৫%। গবেষকদের দাবি, এর একটি কারণ হতে পারে বেশি বয়সে মা হওয়া। …

আরও পড়ুন »

অগ্নিবেশের ওপর হামলার পিছনে তিনি নিজেই, মন্তব্য মন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা স্বামী অগ্নিবেশের ওপর হওয়া হামলায় তাঁর নিজেরই হাত রয়েছে। এমনই মন্তব্য করলেন ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী সি পি সিংহ । তিনি আরও বলেন অগ্নিবেশ হিন্দু বিরোধী এবং কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদিদের সমর্থক । অগ্নিবেশের মাওবাদীদের প্রতিও প্রচ্ছন্ন সমর্থন রয়েছে বলে অভিযোগ করেন সি পি সিংহ । মঙ্গলবার ঝাড়খণ্ডের পাকুরে গিয়ে নিগৃহীত …

আরও পড়ুন »

ছাত্র প্রতিবন্ধী তাই মার, অভিযোগ স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতাঃ এক মূক ও বধির ছাত্রকে দিনের পর দিন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের একাংশ মারধোর করছেন বলে অভিযোগ উঠলো বুধবার। অভিযোগ, দক্ষিণ ২৪ পরগণার সোনারপুর থানার অন্তর্গত গড়িয়া মহামায়াপুর আদর্শ বিদ্যাপীঠের কয়েকজন শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে। স্যার, ম্যাডামদের অত্যাচারে কার্যত ভয়ে স্কুলে যেতে চাইছে না শুভজিৎ দাস নামে পঞ্চম শ্রেণীর ওই ছাত্র। …

আরও পড়ুন »

‘নমো’ অ্যাপে ‘সৌভাগ্য’ গ্রহিতাদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতাঃ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘নমো’ অ্যাপের মাধ্যমে কথা বললেন ‘সৌভাগ্য’ প্রকল্পের গ্রহিতাদের সঙ্গে। ‘প্রধানমন্ত্রী সহজ  বিজলি হর ঘর যোজনা’ বা ‘সৌভাগ্য’ প্রকল্পটির সূচনা করেন প্রধানমন্ত্রী গত বছরের সেপ্টেম্বর মাসে। এটি গ্রাম ও শহরের এপিএল এবং গরিব পরিবারগুলির ঘরে বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রকল্প। ভারতে আজও বিদ্যুৎ সংযোগের মুখ …

আরও পড়ুন »

মোদীর সভায় চাঁদোয়া ভাঙার দায় এড়াল ডেকরেটর সংস্থা

নীল বণিকঃ মোদীর সভায় চাঁদোয়া ভাঙার দায় এড়াল ডেকরেটর সংস্থা। বিশ্বকর্মা ডেকরেটরের তরফ থেকে বলা হয়েছে, জেলা প্রশাসনের সব রকম নির্দেশ মেনেই চাঁদোয়া তৈরি করা হয়েছিল। প্যান্ডেল তৈরি হবার পর জেলার পূর্ত বিভাগের ইঞ্জিনিয়াররা এসে সরেজমিনে দেখে গিয়েছিলেন। ত্রুটি থাকলে তখন বলা হয়নি কেন? প্রশ্ন তুললেন বিশ্বকর্মা ডেকরেটরের অন্যতম কর্তা। …

আরও পড়ুন »

নওয়াজের শুনানি আদালতের খোলা কক্ষে করার নির্দেশ পাক প্রধানমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে আনা মামলাগুলির বিচার সর্বসমক্ষেই করা হবে বলে জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নাসির উল মুল্ক। আদিয়ালা জেলে বন্দি নওয়াজ ও তাঁর মেয়ে মারিয়ম শরিফের বিরুদ্ধে লন্ডনে অনৈতিকভাবে সম্পত্তি কেনার অভিযোগ রয়েছে। শরিফ মামলার শুনানি অন্য আদালতে করার আবেদন জানিয়েছেন । এই মামলার পরবর্তী শুনানি ৩০ …

আরও পড়ুন »