নিজস্ব সংবাদদাতাঃ
গর্ভবতী অবস্থায় হৃদরোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। অনেক ক্ষেত্রে শিশুর জন্মের দু’মাস পরে আক্রান্ত হচ্ছেন মা। এনওয়াইইউ স্কুল অব মেডিসিনের গবেষকরা সম্প্রতি এমন ভয়ের তথ্যই তুলে ধরেছেন। ২০০২ থেকে ২০১৪ সালের মধ্যে মায়েদের হার্ট অ্যাটাকের সংখ্যা বেড়েছে ২৫%।
গবেষকদের দাবি, এর একটি কারণ হতে পারে বেশি বয়সে মা হওয়া। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিশেষ কিছু কারণে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। গবেষক দলের অভিমত অনেক সময় মাতৃত্বকালীন মানসিক চাপ বেশি হয় যায়। যার প্রভাব পড়ে শরীরে ও মনে। যার ফলে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। সাম্প্রতিককালে যা ঘটছে।
গবেষণার প্রয়োজনে ৪৯,৮২৯,৭৫৩টি জন্মকালীন তথ্য ঘেঁটে দেখা হয়। দেখা যায় এর মধ্যে ১,০৬১ জন মা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। হয় ডেলিভারির আগে অথবা শিশুর জন্মের সময়। বিষয়টি যে চিন্তার তা বলা বাহুল্য। গবেষকদের বক্তব্য, একজন ২০ বছর বয়সি মায়ের তুলনায় ৪০ বছর বয়স্ক মায়ের ক্ষেত্রে ১০ গুণ বেশি ঝুঁকি তৈরি হয়।
এই গবেষণা ও তথ্য আমেরিকার গর্ভবতীদের নিয়ে হলেও আধুনিক জীবনযাত্রার কারণে বেশি বয়সে মা হওয়ার প্রবণতা ভারতেও বাড়ছে। সেক্ষেত্রে মাতৃত্বকালীন হার্ট অ্যাটাকের ঝুঁকিও তৈরি হচ্ছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news