নিজস্ব সংবাদদাতা
স্বামী অগ্নিবেশের ওপর হওয়া হামলায় তাঁর নিজেরই হাত রয়েছে। এমনই মন্তব্য করলেন ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী সি পি সিংহ । তিনি আরও বলেন অগ্নিবেশ হিন্দু বিরোধী এবং কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদিদের সমর্থক । অগ্নিবেশের মাওবাদীদের প্রতিও প্রচ্ছন্ন সমর্থন রয়েছে বলে অভিযোগ করেন সি পি সিংহ । মঙ্গলবার ঝাড়খণ্ডের পাকুরে গিয়ে নিগৃহীত হন স্বামী অগ্নিবেশ। ঘটনার পর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস অগ্নিবেশের নিরাপত্তার ব্যবস্থা করেন। এরপর তাঁর সরকারের মন্ত্রীর এই মন্তব্যে বিতর্ক নতুন মোড় নিল।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news