নিজস্ব সংবাদদাতাঃ
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘নমো’ অ্যাপের মাধ্যমে কথা বললেন ‘সৌভাগ্য’ প্রকল্পের গ্রহিতাদের সঙ্গে। ‘প্রধানমন্ত্রী সহজ বিজলি হর ঘর যোজনা’ বা ‘সৌভাগ্য’ প্রকল্পটির সূচনা করেন প্রধানমন্ত্রী গত বছরের সেপ্টেম্বর মাসে। এটি গ্রাম ও শহরের এপিএল এবং গরিব পরিবারগুলির ঘরে বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রকল্প। ভারতে আজও বিদ্যুৎ সংযোগের মুখ দেখেনি ৪ কোটি পরিবার। তাঁদের আগামী ডিসেম্বরের মধ্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফে। গ্রামীন বিদ্যুৎ পরিষদ যার দায়িত্ব নেয়। বর্তমান প্রকল্পের শুরুর সময় বাজেট নির্ধারণ হয় ১৬,৩২০ কোটি টাকা। এক্ষেত্রে সাধারণ বিভাগে রাজ্যকে ৬০%গ্রান্ট দেবে কেন্দ্রীয় সরকার। বিশেষ ক্ষেত্রে ৮৫% পর্যন্ত গ্রান্টের ব্যবস্থা করা হবে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news