Breaking News
Home / TRENDING / উলটপুরাণ! কংগ্রেসের হাতে মার খেল তৃণমূল

উলটপুরাণ! কংগ্রেসের হাতে মার খেল তৃণমূল

নিজস্ব সংবাদদাতা, জয়নগর:
২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় যাওয়ায় কংগ্রেস সমর্থকদের হাতে প্রহৃত এক তৃণমূল সমর্থক। জানা গিয়েছে, জয়নগর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের ডাকে বুধবার বিকালে জয়নগর পৌরসভার ১৪নং ওয়ার্ডের মূলদিয়া মোড়ে ২১ জুলাই এর সমর্থনে এক রাজনৈতিক সভা করা হয়। সভায় বক্তব্য রাখেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস ও দঃ ২৪ পরগনা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শওকত মোল্লা সহ স্থানীয় নেতৃত্ব। সভা শেষ হওয়ার পরই হঠাৎ কয়েকজন কংগ্রেস সমর্থক স্থানীয় তৃণমূল সমর্থক সুকান্ত বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা চালায় । ক্রমাগত কিল, ঘুষি, চড়ে সুকান্তর নাক মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে নিমপীঠ শ্রীরামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে সেখান থেকে একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আহত তৃণমূল কর্মী জয়নগর থানায় অভিযোগ করলে, রাতেই জয়নগর থানার পুলিশ প্রদীপ্ত বন্দ্যোপাধ্যায় নামে এক কংগ্রেস কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কংগ্রেস অবশ্য সব অভিযোগ উড়িয়ে দিয়ে বলছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের জেরেই এই গন্ডগোল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *